রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

স্বতন্ত্র ইবতেদায়ীর শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: মুজিবুর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২২৩ সময় দেখুন
স্বতন্ত্র ইবতেদায়ীর শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: মুজিবুর


ঢাকা: স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের শিক্ষানীতি জাতি প্রত্যাখ্যান করেছে। সেই শিক্ষানীতি পরিবর্তন করে ইসলামী শিক্ষা নীতি প্রণয়ন ও তা বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, ‘পতিত সরকারের আমলে প্রণীত পাঠ্যপুস্তকে যেসব ইসলামবিরোধী বিষয় সংযোজন করা হয়েছিল, তা সম্পূর্ণভাবে পরিবর্তন করতে হবে।’

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক এবিএম ফজলুল করিম। উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহকারী সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম এবং সমন্বয়কারী ড. আবদুস সবুর ফকির ও শামসুল আলম, অধ্যাপক ড. শাহজাহান মাদানী ও সাখাওয়াত হোসেন প্রমুখ।

অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, ‘শিক্ষক সমাজের দাবি পূরণের ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশে প্রায় ১২ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা রয়েছে। এসব মাদরাসার শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে দ্রুত এমপিওভুক্ত করার জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।’

সভাপতির বক্তব্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক এবিএম ফজলুল করিম বলেন, ‘স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা যেন অন্যান্য শিক্ষকদের মতো স্বচ্ছল জীবনযাপন করতে পারেন-তাদের সে অধিকার দিতে হবে। সরকার চলতি বছরের জানুয়ারি মাসে ১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে এমপিওভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি।’

তিনি আরও বলেন, ‘সকল প্রকার গড়িমসি পরিহার করে, প্রয়োজনে থোক বরাদ্দ দিয়েও সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ওই ১ হাজার ৮৯টি মাদরাসাকে অবিলম্বে এমপিওভুক্ত করতে হবে। অন্যথায় শিক্ষক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর