বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :

স্বতন্ত্র তিতুমীরের দাবিতে ফের শাটডাউনের ঘোষণা শিক্ষার্থীদের একাংশের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৮০ সময় দেখুন
স্বতন্ত্র তিতুমীরের দাবিতে ফের শাটডাউনের ঘোষণা শিক্ষার্থীদের একাংশের


সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কলেজটির শিক্ষার্থীদের একাংশ। এ সময় সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামো প্রত্যাখ্যান করে আগামী রোববার (৩০ আগস্ট) শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন তারা। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১২টায় কলেজের শহীদ বরকত মিলনায়তনের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র কাঠামো দেওয়ার দাবিতে দীর্ঘদিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি তৎকালীন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নিয়ে সাত দিনের মধ্যে তা বাস্তবায়নের আশ্বাস দেন। ওই আশ্বাসের পর শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন। তবে পরবর্তীতে দাবিগুলো বাস্তবায়ন না করে তিতুমীর কলেজকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, ২০০৫ সালে জগন্নাথ ও তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তখন তিতুমীরকে বাদ দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে পারলে তিতুমীর কলেজ কেন বিশ্ববিদ্যালয় হতে পারবে না—এমন প্রশ্নও তোলেন তারা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে প্রত্যাখ্যান করে বলেন, স্বতন্ত্র তিতুমীর কলেজের দাবিতে আগামী ৩০ আগস্ট থেকে কলেজে সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি পালন করা হবে। তবে প্রশাসনিক কার্যক্রমের সুবিধার্থে এবং জরুরি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও জরুরি দায়িত্বে থাকা ব্যক্তিদের অবাধ চলাচলের সুযোগ রাখা হবে বলে জানান তারা।

প্রসঙ্গত, সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র কলেজ বা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন কলেজটির শিক্ষার্থীরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর