মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় আজ ফাঁদে পড়লেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩৫ সময় দেখুন
স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় আজ ফাঁদে পড়লেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী


ঢাকা: ইশরাক ভাইয়ের উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে তিনি ফাঁদে পড়লেন বলে মন্তব্য করেছেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ।

তিনি বলেছেন, ইশরাক ভাই নতুনভাবে রাজনীতিতে নেমেছেন। উনার মতলব ভালো ছিল, মাদকের বিষয়টি যাতে বন্ধ হয়, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়লেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা বলেন।

তিনি বলেন, সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেলেন ইশরাক ভাই? অর্থাৎ, স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করে, আরেকজন এই পাপে ভোগেন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। মাঝখান দিয়ে ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন।

পাটওয়ারী বলেন, হিন্দুধর্মের ধর্মাবলম্বী যারা রয়েছেন, আমরা শুনেছিলাম, বিএনপি সরকার নাকি সবাইকে নিরাপত্তা দেবে। কিন্তু হিন্দু ভাইয়েরা ভালো নেই। বিএনপি সরকার তাদের ভালোভাবে নিরাপত্তা দিতে পারেনি। গত তিন-চার মাসের যে ডেটা তারা বলেছিলেন, সেখানেও অনেক জায়গায় ভাঙচুরের ঘটনা দেখা গেছে।

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের যে ইস্যুটা, সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য বলেছেন। আমি আমার মুসলিম ভাইদের বলব, আমরা সবকিছুই করব। তবে হিন্দু ভাইয়েরা যাতে কোথাও ক্ষোভ, দুঃখ বা আঘাত না পান, এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে।

পাটওয়ারী বলেন, আবার এই কথা বলতে গিয়ে আজকে আমাকে ‘শাহবাগী হিন্দুদের নতুন ভার্সন’ এ ধরনের ট্যাগ দিয়ে দিয়েন না। তারা বিষয়টা বলেছেন আপনাদের কাছে পৌঁছানোর জন্য। তারাও আপনাদের ভালোবাসেন, আর আপনারাও তাদের ভালোবাসেন। আমি আপনাদের কাছে মেসেজটা পৌঁছে দিয়েছি। এমন কোনো কাজ করবেন না, যাতে তারা আহত হন। দরকার হলে আপনারা তাদের সঙ্গে বসেন। তারাও আপনাদের সঙ্গে বসতে ইচ্ছুক। ভুল-বোঝাবুঝির অবসান হবে বলেও জানান তিনি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর