বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

স্বামীর বাড়িতে  স্ত্রী’র অনশন  | Unitednews24.com

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৩৪ সময় দেখুন
স্বামীর বাড়িতে  স্ত্রী’র অনশন  | Unitednews24.com


শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) প্রতিনিধি ::

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ধোপাদী গ্রামে  সর্বস্ব লুটে নিয়ে স্ত্রী’কে তাড়িয়ে দিয়েছে প্রতারক স্বামী। এ ঘটনায় স্ত্রী  স্বামীর বাড়িতে যেয়ে কোলের সন্তানকে নিয়ে অনশন ধর্মঘট পালন করছে। ৫ এপ্রিল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্ত্রী এ অনশন ধর্মঘট পালন করেন। এসময় প্রতারক স্বামী পালিয়ে যায়। প্রতারক স্বামীর মুঠোফোনে যোগাযোগ করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

জানা গেছে, ৩বছর আগে উপজেলার ধোপাদী গ্রামের ইয়াকুব আলী শেখের ছেলে মোঃ বুলবুল ইসলাম শেখ (৩৩) এর সাথে একই গ্রামের মুছা গাজীর মেয়ে জামিলা বেগম(৩১) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। এসময় জামিলার কোল জুড়ে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। সংসার বেশ ভালোই যাচ্ছিল। বেশ কিছুদিন যাওয়ার পর প্রতারক স্বামী জামিলার কাছ থেকে যৌতুক নিতে মরিয়া হয়ে উঠেন। এর আগেও বিয়ে পাগল বুলবুল ইসলাম শেখের ২টি স্ত্রী ও তাদের ঘরে ২ টি কন‍্যা সন্তান রয়েছে। কৌশলে সেই দুই স্ত্রীকেও তাড়ানো হয়েছেবলে জানা যায়। বতর্মান স্ত্রী জামিলা কান্না জড়িত কন্ঠে জানান, বুলবুল আমার স্বামী। আমার আগেও তার আরো ২ জন স্ত্রী ছিলো। আমি তা জানতাম না। আজ প্রায় দুই বছর আগে আমাকে পারিবারিক ভাবে বিয়ে করে এবং বিভিন্নভাবে আমার কাছ থেকে নগদ ২ লাখ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল এনে আমার এই সংসার সাজিয়েছি। ১ বছর বয়সী একটি কন্যা সন্তান মাবিয়াকে  নিয়ে আমি কোথায় যাবো? আজ সকালে আমাকে মেরে বাইরে বের করে ঘরে তালা মেরে স্বামী বুলবুল চলে গেছে । শশুর দেবর সকলে কেউ আমাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। আমি আমার অধিকারে এখানে রয়েছি ।

সরেজমিনে দেখা যায়, জামিলা ও তার ১ বছরের কন্যাকে নিয়ে কড়া রোদের ভেতর স্বামীর বাড়ির উঠানে দাড়িয়ে আছেন। বুলবুলের বাড়ির সব ঘরে তালা ঝুলানো রয়েছে। এলাকার মানুষেরা এই বিষয়টি দেখতে ভিড় করছেন।

অনুসন্ধানে জানা গেছে, বুলবুল ইসলাম পূর্বের স্ত্রী’দের কাছ থেকেও অর্থ আত্মসাৎ করে তাদেরকেও তালাক দিয়ে তাড়িয়ে দিয়েছে। এলাকার একাধিক ব্যক্তিরা বুলবুল ইসলামের বিরুদ্ধে এমন প্রতারণার একাধিক অভিযোগ তুলে ধরেন। স্থানীয়দের মধ্যে কয়েকজন আরও জানান, বুলবুলের ১ম স্ত্রী’র পিতাকে ধোপাদী নতুন বাজার সংলগ্ন স্থানে মারপিট করে আহত করেন। তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়না এলাকার কেউ।

এ বিষয়ে প্রতারক বুলবুল এর পিতা ইয়াকুব আলী শেখ বলেন, যৌতুক বাবদ ২ লাখ টাকা নেওয়া হয়নি বরং ৭৫ হাজার টাকা নেওয়া হয়েছে। ঘরের আসবাবপত্র বউ মা জামিলা বেগম সব এনেছে। তিনি স্বীকার করে বলেন, আমার ছেলে তাকে না রাখলে আমি কি করবো? আমার কিছু করার নেই।

অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ একেএম শামীম হাসান বলেন, বিষয়টি স্থানীয়রা জানিয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর