মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

স্মার্ট পদ্ধতিতে চা উৎপাদন! ঘরে বসেই চাষিরা জেনে যাবে কী পরিস্থিতি বাগানের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন


Last Updated:

Jalpaiguri News: ক্ষুদ্র চা চাষিদের জন্য দারুণ স্বস্তির খবর! এবার থেকে ঘরে বসেই জানা যাবে চা গাছের স্বাস্থ্য এবং আবহাওয়া। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে ক্ষুদ্র চা চাষিদের জন্য এমনই চমকপ্রদ নতুন উদ্যোগ।

X

আধুনিক

আধুনিক পদ্ধতিতে চা চাষ

জলপাইগুড়ি: ক্ষুদ্র চা চাষিদের জন্য দারুণ স্বস্তির খবর! এবার থেকে ঘরে বসেই জানা যাবে চা গাছের স্বাস্থ্য এবং আবহাওয়া। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে ক্ষুদ্র চা চাষিদের জন্য এমনই চমকপ্রদ নতুন উদ্যোগ। এবার অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে ঘরে বসেই চা গাছের স্বাস্থ্য ও আবহাওয়ার পূর্বাভাস পেতে চলেছেন জলপাইগুড়ির ক্ষুদ্র চা-চাষিরা। সহযোগিতায় রয়েছে টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া।

আরও পড়ুনঃ যমের দুয়ারে কোলেস্টেরল! এই ৪ কাজেই রাতারাতি খেল খতম, নির্মূল হার্ট অ্যাটাকের চান্স

একটি বেসরকারি মোবাইল নেটওয়ার্ক সংস্থা এবং আন্তর্জাতিক নাগরিক সমাজ সংস্থা বৃহস্পতিবার জলপাইগুড়িতে এসে ক্ষুদ্র চা বাগান পরিদর্শন করেন। তাঁরা জানান, বিশেষ প্রযুক্তির মাধ্যমে চা চাষিরা এখন ঘরে বসেই চা গাছের জন্য অনুকূল ও প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস পাবেন, যা চা উৎপাদনে নতুন মাত্রা যোগ করবে।

আরও পড়ুনঃ সূর্যের ‘মৃত্যু’তেই শেষ হবে পৃথিবী! আর ‘ঠিক’ কতদিন আয়ু সূর্যের? বিজ্ঞানীরাই শিউরে উঠলেন ভয়ে

প্রতিনিধি হেশক্স ফ্লেমিংগে ভেরবুর্ক বলেন, “এই অঞ্চল থেকেই বিশ্বের উন্নত মানের চা উৎপাদন হয়। আমরা চাই, প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে দীর্ঘস্থায়ী উৎপাদন বৃদ্ধি হোক। “জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চা চাষি সংগঠনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী জানান, ‘২০১৯ সাল থেকে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহার করে উন্নত মানের চা উৎপাদনের চেষ্টা চলছে। এই উদ্যোগের বাস্তবায়ন ক্ষুদ্র চা চাষিদের জন্য একটি বড় আশার আলো। এই প্রযুক্তি চা চাষিদের আরও স্বাবলম্বি করে তুলবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল।’

সুরজিৎ দে

Next Article

BGBS 2025: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে দেব, পাশেই বিনোদিনী রুক্মিণী! কী বার্তা দিলেন দুই টলি তারকা?



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর