রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

‘স্মার্ট বাংলাদেশ দিবস’ উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১২০ সময় দেখুন
‘স্মার্ট বাংলাদেশ দিবস’ উদযাপন


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে উদযাপিত হয়েছে স্মার্ট বাংলাদেশ দিবস-২০২৩।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা ও পরামর্শক্রমে মঙ্গলবার (১২ ডিসেম্বর) আগারগাঁওয়ের আইসিটি টাওয়ার প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিনের নেতৃত্বে আইসিটি বিভাগ ও এর অধীন বিভিন্ন দফতর এবং সংস্থা সমূহের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত ও দেশের উন্নতি, সমৃদ্ধি এবং শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সারাবাংলা/ইএইচটি/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর