সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

স্মার্টফোনে চোখের ক্ষতি কমানোর সহজ ৫ উপায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩৩ সময় দেখুন
স্মার্টফোনে চোখের ক্ষতি কমানোর সহজ ৫ উপায়


পড়ালেখা, দাপ্তরিক কাজ কিংবা বিনোদন, দৈনন্দিন জীবনের বড় একটি সময় এখন কাটছে স্মার্টফোনের পর্দায়। তবে ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখে শুষ্কতা, জ্বালাপোড়া, ঝাপসা দেখা, মাথাব্যথা ও ঘুমের ব্যাঘাতের মতো নানা সমস্যা দেখা দিচ্ছে। চোখের এই ক্লান্তি ও দীর্ঘমেয়াদি ক্ষতি কমাতে ফোনের কয়েকটি সেটিংস পরিবর্তন এবং কিছু সচেতন অভ্যাস বড় সমাধান দিতে পারে।

প্রথমত, ব্লু লাইট ফিল্টার বা নাইট মোড চালু রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে সন্ধ্যা বা রাতে ফোন ব্যবহারের সময় এটি স্ক্রিনের নীল আলোর মাত্রা কমিয়ে উষ্ণ আভা এনে দেয়, যা চোখের ক্লান্তি কমায় এবং ঘুমের স্বাভাবিক ছন্দ বজায় রাখে। দ্বিতীয়ত, অন্ধকার বা কম আলোতে কাজ করার সময় ডার্ক মোড ব্যবহার করা চোখকে তীব্র আলোর ঝিলিক থেকে রক্ষা করে।

তৃতীয়ত, ডিসপ্লে সেটিংসে ‘অ্যাডাপ্টিভ ব্রাইটনেস’ চালু রাখা প্রয়োজন, যা চারপাশের পরিবেশ অনুযায়ী আলোর তীব্রতা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে। চতুর্থত, ছোট লেখা পড়তে চোখের ওপর বাড়তি চাপ পড়ে, তাই ফন্ট ও ডিসপ্লে সাইজ কিছুটা বড় করে রাখা ভালো। পঞ্চমত, ফোনের স্ক্রিন টাইমআউট কমিয়ে রাখলে অপ্রয়োজনীয় স্ক্রিন টাইম কমার পাশাপাশি চোখও কাজের ফাঁকে বিশ্রাম পায়।

এ ছাড়া প্রযুক্তিগত পরিবর্তনের পাশাপাশি কিছু অভ্যাস গড়ে তোলা দরকার। যেমন, প্রতি ২০ মিনিট পর অন্তত ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরের কোনো বস্তুর দিকে তাকানোর ‘২০-২০-২০’ নিয়ম মানা, স্ক্রিন থেকে মুখ ১৬-২৪ ইঞ্চি দূরে রাখা, অন্ধকার ঘরে ফোন ব্যবহার না করা এবং ঘুমানোর অন্তত আধা ঘণ্টা আগে সব ধরনের ডিজিটাল পর্দা থেকে দূরে থাকা চোখ সুস্থ রাখতে সাহায্য করবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom