সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

স্মার্টফোনের দাম কমালো অপো

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩৮১ সময় দেখুন
স্মার্টফোনের দাম কমালো অপো

ঢাকা, ৮ আগস্ট, ২০২১: স্টাইলিশ স্মার্টফোন এফ১৯ প্রো এর দাম কমালো অপো। সবার সাধ্যের মধ্যে হ্যান্ডসেটের মূল্য রাখতে এফ১৯ প্রো দুই হাজার টাকা কমে এখন ২৬,৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রেনো গ্লো ইফেক্ট, ভুক ফ্ল্যাশ চার্জ, গেম ফোকাস মোড, ডুয়াল-ভিউ ভিডিও ও এআই কালার পোর্ট্রটে ভিডিও ফিচারসমৃদ্ধ মিড রেঞ্জের’র ফোন অপো এফ১৯ প্রো। অপোর অন্যান্য ফোনের মতো এর রয়েছে শক্তিশালী ক্যামেরা সেগমেন্ট। আছে পুরো কোয়াড ক্যামেরা সেট-আপ। ফোনটির এআই কালার পোর্ট্রটে ভিডিও মোড এর সাথে রয়েছে ডুয়েল ভিউ ভিডিও ফিচার। এর কালার পোর্ট্রেইট ভিডিও মূলত মনোক্রমে ব্যাকগ্রাউন্ড প্রদর্শনের সময় ন্যাচারাল কালারে সাবজেক্ট ম্যাটার ঠিক রাখে। আর এর ডুয়াল ভিউ ভিডিও এর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে, এটি দিয়ে একসাথে উভয় পাশের ভিডিও করা যায়। কারণ এর ফ্রন্ট ফেসিং ও রিয়্যার ক্যামেরা একসঙ্গে কাজ করে। এর ক্যামেরাগুলোর মধ্যে চারটি রিয়ার ও একটি ফ্রন্ট ক্যামেরা। ৩২ মেগাপিক্সেলের পাঞ্চ হোল সেলফি-শুটার দিয়ে দারুণ সব সেলফি তোলা যাবে।

৬.৪৩ ইঞ্চি ডিজাইনের আল্ট্রা স্লিম ফোনটির ওজন মাত্র ১৭২ গ্রাম এবং পুরত্ব ৭.৮ মিলিমিটার। সুপার এমোলেড পাঞ্চ হোল ডিসপ্লে ফোনটির স্ক্রিন টু বডি রেশিও ৯০.৮ শতাংশ। তাই নিজের মতো করে এইচডি কোয়ালিটির ভিডিও কনটেন্ট উপভোগ করা যাবে।

মিডিয়া টেক হেলিও পি-৯৫ প্রসেসরের ফোনটিতে রয়েছে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম। হার্ডওয়্যার ও সফটওয়্যার মিলে শক্তিশালী পারফরমেন্সের কারণে ব্যবহারকারী নির্বিঘ্নে যেকোনো গেম খেলতে পারবেন। ৪৩১০ এমএইচ ব্যাটারির ফোনটিতে রয়েছে ৩০ ওয়াট দ্রুত চার্জিং ভুক ফ্ল্যাশ চার্জার। যা দিয়ে মাত্র ৫ মিনিট চার্জে কথা বলা যাবে ৩.২ ঘণ্টা। ক্রিস্টাল সিলভার কালার এর সীমিত সংস্করণ ছাড়া ফোনটির আরো দুটি ভ্যারিয়েন্ট সারাদেশে অপোর সব আউটলেটে পাওয়া যাচ্ছে।

সারাদেশে কঠোর লকডাউন ও অপোর ফ্রি হোম ডেলিভারি সেবার মধ্যেই এই অফার চলমান রয়েছে। মহামারির মধ্যে অপো ভক্তদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যা যা করা দরকার সবকিছু করার চেষ্টা করছে অপো। চাইলে যেকেউ ঘরে বসে ০৯৬১০৯৯৭৭৯১ নাম্বারে কল দিয়ে স্মার্টফোন অর্ডার করতে পারেন। সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এ সেবা পাওয়া যাচ্ছে। এছাড়াও লকডাউন শেষ হলে দেশের সকল অপো স্টোর থেকেও যে কেউ কিনতে পারবেন ফোনটি।

তাহলে আর দেরি কেন! আজই ছাড়কৃত মূল্যে লুফে নিন আপনার প্রিয় এফ১৯ প্রো স্মার্টফোনটি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর