বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

হাইতির ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪১৯

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩২৪ সময় দেখুন
হাইতির ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪১৯


আন্তর্জাতিক ডেস্ক

ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৪১৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ছয় হাজার ৯০০ জন। এছাড়াও, ৩৭ হাজার ৩১২ বাড়িঘর ধ্বংসপ্রাপ্ত হয়েছে। রয়টার্স।

সোমবার (১৬ আগস্ট) স্থানীয় সময় বিকালে হাইতির কর্তৃপক্ষ ভূমিকম্পে মৃতের সংখ্যা নিশ্চিত করেছে। একইসঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে হুঁশিয়ার করেছেন তারা।

এদিকে, ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চলাকালীন দেশটির দক্ষিণ উপকূলে ঝড়ের প্রভাবে শুরু হয়েছে অবিরাম বৃষ্টিপাত। ভারি বর্ষণে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় বন্যা দেখা দিয়েছে।

স্থানীয়দের বরাতে রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের পর ঝড়-ভারি বর্ষণ এবং বন্যায় ওই অঞ্চলে মানবিক সংকট তীব্রতর হয়েছে।

এর আগে, শনিবার (১৪ আগস্ট) সাত দশমিক দুই মাত্রার এক ভূমিকম্পে অর্থনৈতিকভাবে নাজুক দেশটির হাজার হাজার ভবন ধসে পড়ে।

ভূমিকম্পে সবচেয়ে বিপর্যস্ত রাজধানী পোর্ট-অ-প্রিন্সের প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমের লি কাইয়ে শহর এবং আশেপাশের এলাকা। স্থানীয় হাসপাতালগুলোতে মারাত্মক রোগীর চাপ সৃষ্টির খবর জানিয়েছে রয়টার্স।

হাসপাতালের বাইরে মার্সেলিন চার্লস নামে এক নারী জানান, ভূমিকম্পে তার বাড়ি ধসে পড়ার সময় ইটের আঘাতে তার এক মাস বয়সী শিশু আহত হয়েছে; মেয়ের মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি বলেছেন, এখন নষ্ট করার মতো সময় তাদের হাতে নেই। ক্ষতিগ্রস্তদের কাছে সাহায্য পৌঁছাতে তারা তাদের প্রচেষ্টা কয়েকগুণ বাড়াবেন।

প্রসঙ্গত, ১১ বছর আগেকার সেই ভয়াবহ ভূমিকম্পের ধকল এখনো সামলে উঠতে পারেনি হাইতি। ২০১০ সালের ওই ভূমিকম্পে দুই লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর