বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

হাইপারসনিক মিসাইল উন্মোচন করল ইরান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
হাইপারসনিক মিসাইল উন্মোচন করল ইরান


আন্তর্জাতিক ডেস্ক

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি)  অ্যারোস্পেস ফোর্স প্রথমবার নিজেদের তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। এই ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে ফাত্তাহ বা বিজয়ী।

মঙ্গলবার (৬ জুন) সকালে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১৪ গুণ দ্রুত অর্থাৎ, ঘণ্টায় প্রায় ১৫ হাজার কিলোমিটার পাড়ি দিতে পারে। এটির পাল্লা ১৪০০ কিলোমিটার। এটি যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম।

বর্তমানে বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশে হাইপারসনিক মিসাইল রয়েছে। এগুলো হলো, রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া। এছাড়া অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি ও জাপান হাইপারসনিক মিসাইল তৈরির কাজ করছে। ইসরাইল ও দক্ষিণ কোরিয়াও হাইপারসনিক মিসাইল তৈরির কার্যক্রম শুরু করেছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর