বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

হাকিমপুরে এতিম ছেলে মেয়েদের জন্য কুরবানির ব্যবস্থা করেছে জামায়াতে ইসলামী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১৯১ সময় দেখুন


গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::

দিনাজপুরের হিলিতে ঈদ পরবর্তী দুই উপজেলার এতিম ছেলে মেয়েদের সাথে কুশল বিনিময় ও ঈদের আনন্দ ভাগাভাগি করতে ১ টি গরু ও ১৭ টি খাসি কুরবানির ব্যবস্থা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

রবিবার (০৮ জুন) ঈদের দ্বিতীয় দিন সকালে উপজেলার আলিহাট ইউনিয়নের হাবিবপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসায় উপজেলা জামায়াতের আয়োজনে এই কুরবানির ব্যবস্থা করা হয়।

মাদ্রাসার হলরুমে আলিহাট ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ মাহবুব আলম এর সভাপতিত্বে এতিম ছেলে মেয়েদের সাথে কুশলাদি বিনিময় ও আলোচনা সভায় বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আমিনুল ইসলাম।

উপজেলা জামায়াতের আমীর বলেন, একজন বাবার অভাবে সন্তানের চাহিদা পুরনে জামায়াতে ইসলামী এতিম ছেলে মেয়েদের সাথে রয়েছে। কিছু দিন পূর্বে এসব ছেলে মেয়েদের ব্যাগ, খাতা, কলম ও খাবার সামগ্রী সহ প্যাকেজ দেওয়া হয়েছে। আজ ঈদ পরবর্তী কুশল বিনিময় ও ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাদের জন্য কুরবানির ব্যবস্থা করা হয়েছে।

হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার উপজেলার এতিম ছেলে মেয়েদের জন্য ১ টি গরু ও ১৭ টি খাসি কুরবানি করা হয়েছে বলে জানান তিনি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর