মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম ব্যবহারের নিরাপদ ও বৈধ উপায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৬৬ খেলতে খেলতে শেখার আনন্দ, শিক্ষার্থীদের দক্ষতা যাচাই প্রতিমন্ত্রীর চীনে পাঁচ বাংলাদেশি পুলিশের হাতে আটক সিএমপি বাকলিয়া থানা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ ০১(এক) জন পেশাদার চোর গ্রেফতার। Udta Teer Box Office Day 3: Ayushmann Khurrana-Sara Ali Khan Film Beats Expectations With Rs 19.45 Crore | Bollywood News ‘I don’t think we can reveal on live TV’: Shadab Khan on chat with Haris Rauf | Cricket News ঠাকুরগাঁও-১ উপ নির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫৬

হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০২ সময় দেখুন
হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৮০০ লিটার চোরাই ডিজেল ও ২০০ লিটার মবিল জব্দ করেছে হাতিয়া থানা পুলিশ। এ সময় মো. জাবেদ উদ্দিন (৩৫) নামের এক পাচারকারীকে গ্রেফতার করা হয়।

সোমবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কবির হোসেন.

প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, হাতিয়া চরঈশ্বর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নলচিরা ঘাটের ফেরীর পন্টুনের ওপর এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার কাছে ডিজেল ও মবিল ক্রয়ের কোনো বৈধ কাগজপত্র না থাকায় তার হেফাজত থেকে মোট ১৮০০ লিটার চোরাই ডিজেল ও ২০০ লিটার মবিল জব্দ করা হয়।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহেদ উদ্দিন (২৮) ও মো. রিয়াজ উদ্দিন (৩২) সহ অজ্ঞাতনামা ৩/৪ জন আসামি কৌশলে দৌড়ে পালিয়ে যায়।

পরে জব্দকৃত ৪টি বড় তেলের ড্রামে ৯২০ লিটার ডিজেল, ৩০টি নীল রঙের প্লাস্টিক কন্টেইনারে (জ্যারিকেন) ৯০০ লিটার ডিজেল, ৯টি নীল রঙের প্লাস্টিক কন্টেইনারে ১৮০ লিটার ডিজেল যার আনুমানিক মূল্য ২,০৭,০০০ টাকা এবং ১টি বড় তেলের ড্রামে ২০০ লিটার মবিল যার আনুমানিক মূল্য ১,২০,০০০ টাকা।

এ ঘটনায় হাতিয়া থানায় নিয়মিত আইনে একটি মামলা করা হয়েছে। মামলায় পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর