প্রত্যেকদিন মা তারার দর্শনের জন্য হাজার হাজার দর্শনার্থী ভিড় করেন তারাপীঠ মন্দির চত্বরে। বীরভূমের রামপুরহাট স্টেশনে নেমে মাত্র ৯ কিলোমিটার দূরে অবস্থিত তারাপীঠ মন্দির। অন্যদিকে, তারাপীঠ স্টেশন থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে অবস্থিত। মাত্র ৩০ টাকার বিনিময়ে আপনি সবজি-ভাত খেতে পারবেন তারাপীঠে। তারাপীঠ থানার সামনে এবং তারাপীঠ টিকিট কাউন্টারের ঠিক পেছনে অবস্থিত ভূতন পিসির রান্নাঘর। সেখানে মাত্র ৩০ টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন ভাত, ডাল, দুই রকমের সবজি এবং চাটনি। যদি আপনি তার সঙ্গে ডিম খেতে চান, আপনাকে দিতে হবে ৪০ টাকা এবং মাছ খেতে চাইলে দিতে হবে মাত্র ৫০ টাকা। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷
Source link