সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি সাদিক কায়েমের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৬ সময় দেখুন
হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি সাদিক কায়েমের


পিরোজপুর: ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘জুলাই বিপ্লবের অন্যতম সহযোদ্ধা শরিফ ওসমান হাদি সবসময় আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আর সেই হাদির ওপর আজ সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। তফসিল ঘোষণার পরপরই নানামুখী ষড়যন্ত্র ও চক্রান্ত মাথাচাড়া দিয়ে উঠেছে।’

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়ার শহিদ জিয়া মাঠে পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির আয়োজনে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাদিক কায়েম অভিযোগ করে বলেন, ‘ফ্যাসিস্ট শক্তি এবং ভারতের প্রেসক্রিপশনে যেসব চক্রান্ত চলছে, আল্লাহ যেন দেশকে সেসব ষড়যন্ত্র থেকে রক্ষা করেন। হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং নেপথ্যের হোতাদেরও শনাক্ত করতে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। জুলাই বিপ্লবের পরও যদি জনগণ নিরাপদ না থাকে, তাহলে সেটি সরকারের জন্য বড় ব্যর্থতা হিসেবে গণ্য হবে।’

ডাকসু ভিপি বলেন, ‘হাদি ভাইয়ের চিকিৎসার সকল দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। যত দ্রুত সম্ভব হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর