বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে সন্দেহজনক অবস্থায় ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ আটক Nimisha Sajayan Reveals Getting ‘Backlash’ Post Great Indian Kitchen: ‘Isko Dabangg Banna Hai’ | Exclusive | Malayalam-cinema News Sri Lanka 229/6 in 72.4 Overs বিদ্যুৎ-গ্যাস সংকট নিরসন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি ১১ দলীয় ঐক্যের কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস ঢাকা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধাঁ ও হেনস্তাার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা ইনস্টাগ্রামে ভিউ ও রিচ বাড়ানোর সহজ কৌশল ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৫০ ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু নাগরপুরে মুক্তিপণ না পেয়ে কলেজ ছাত্রকে হত্যা, গ্রেফতার ১

হাদির ওপর হামলায় ‘আওয়ামী ফ্যাসিস্টরা’ দায়ী: হেফাজত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৫ সময় দেখুন
হাদির ওপর হামলায় ‘আওয়ামী ফ্যাসিস্টরা’ দায়ী: হেফাজত


চট্টগ্রাম ব্যুরো: গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির জন্য দেশব্যাপী দোয়ার আহ্বান জানিয়ে হেফাজতে ইসলামের আমীর মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তি জুলাই বিপ্লবীদের গুপ্ত হত্যায় মাঠে নেমেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা একথা বলেন।

হেফাজতে ইসলামের আমীর-মহাসচিব বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার লড়াকু সৈনিক ও জুলাইর চেতনাবাহী নতুন প্রজন্মের বিপ্লবী কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি আওয়ামী ফ্যাসিস্টদের গুলিতে আহত হয়ে হাসপাতালে মরণপণ লড়াই করছেন। আমরা মসজিদ-মাদরাসাসহ সারাদেশে তার দ্রুত সুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আ’লামীনের দরবারে সবাইকে দোয়া করার আহ্বান জানাচ্ছি।’

‘আওয়ামী ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তি সম্মিলিতভাবে জুলাই বিপ্লবীদের গুপ্ত হত্যায় মাঠে নেমেছে। তবে গুপ্তহত্যা চালিয়ে দেশপ্রেমিক ঈমানদার সাহসী জুলাইযোদ্ধাদের স্তব্ধ করা যাবে না। কারণ মৃত্যুভয় তারা পরোয়া করে না। এক ওসমান হাদির রক্তের ওপর লক্ষ ওসমান হাদি দাঁড়িয়ে যাবে। ভয় দেখিয়ে এদেশের জনগণকে আবারও পদানত করার যে কোনো ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দেব ইনশাআল্লাহ।’

বিবৃতিতে হেফাজত নেতারা আরও বলেন, ‘ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। জাতীয় শত্রু আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের নাম-নিশানা বাংলার জমিন থেকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে হবে। গণহত্যাকারীদের সঙ্গে কোনো আপস বা আঁতাত চলতে পারে না। আওয়ামী সন্ত্রাসবাদ ঠেকাতে অন্তর্বর্তী সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের স্বার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারকে আরো কঠোর হতে হবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর