বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

হান্টার বাইডেনের বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির অভিযোগ গঠন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১১১ সময় দেখুন
হান্টার বাইডেনের বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির অভিযোগ গঠন


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্টের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির একটি ফৌজদারি অভিযোগ গঠন করা হয়েছে। মামলায় হান্টার বাইডেনের বিরুদ্ধে ৯টি অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) স্পেশাল কাউন্সেল ডেভিড ওয়েইস হান্টার বাইডেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ নিয়ে চলতি বছরে দুটি ফৌজদারি অভিযোগে গঠন হলো হান্টার বাইডেনের বিরুদ্ধে। এর আগে গত সেপ্টেম্বরে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেওয়ার সময় মিথ্যা তথ্য দেওয়ার একটি অভিযোগে অস্ত্র মামলায় অভিযুক্ত হন বাইডেনপুত্র।

বৃহস্পতিবার গঠিত নতুন অভিযোগে বলা হয়, ৫৩ বছর বয়সী হান্টার বাইডেন ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ১৪ লাখ মার্কিন ডলার ট্যাক্স ফাঁকি দিয়েছেন।

অভিযোগ প্রমাণিত হলে ১৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে হান্টার বাইডেনের। নতুন অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত হোয়াইট হাউজ কোনো মন্তব্য করেনি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর