শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

হান্নান মাসউদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি নাহিদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২১ সময় দেখুন
হান্নান মাসউদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি নাহিদের


ঢাকা: নোয়াখালী-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই হামলার জন্য বিএনপি ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের দায়ী করেন এবং অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান।

নাহিদ ইসলাম জানান, বুধবার দুপুরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজখবর নিতে হান্নান মাসউদ হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় যান। সেখানে স্থানীয় বিএনপির সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা চালায় এবং তাদের সঙ্গে আওয়ামী লীগের পুনর্বাসিত গুণ্ডা বাহিনীও যোগ দেয়। এই হামলায় এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, হামলার সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও তারা হামলা ঠেকাতে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। একজন নির্বাচিত সংসদ সদস্যকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে না পারা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য চরম উদ্বেগজনক এবং এটি সরকারের আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করে।

তিনি আরও বলেন, নির্বাচনের পর থেকে হাতিয়া অঞ্চলে ধারাবাহিক সহিংসতা চলছে। এই প্রতিটি হামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে এবং জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এমন ন্যাক্কারজনক হামলার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর ভূমিকা দাবি করেন তিনি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর