বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হামলা শুরু ইরানের, ইসরাইলজুড়ে বাজছে সাইরেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১২১ সময় দেখুন
হামলা শুরু ইরানের, ইসরাইলজুড়ে বাজছে সাইরেন


আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলে বোমা হামলা শুরু করেছে ইরান। ইতোমধ্যে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন চালানোর কথা জানিয়েছে ইরানের দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। হামলার সময় ইসরাইল জুড়ে সাইরেন এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়। এদিকে ইসরাইলও এই হামলার তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরা।

শনিবার (১৩ এপ্রিল) রাতে এই হামলা শুরু করে ইরান। আইআরজিসি জানায়, পূর্বে দেওয়া ‘সত্য প্রতিশ্রুতি’ অনুযায়ী পরিচালিত অপারেশনে ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছে। এই পদক্ষেপ ‘ইসরাইলের অপরাধের’ শাস্তির অংশ।

ইরান থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো লক্ষ্য করে গুলি করে ইসরাইলি, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জর্ডানের বাহিনী। এ সময় তেল আবিব ও জেরুজালেমসহ ইসরাইলের শহরগুলোতে বিমান হামলার সাইরেন এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়।

তেহরান জানিয়েছে, সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ইসরাইলি হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। বিষয়টি এখন ‘সমাপ্ত বলে মনে করা যেতে পারে।’

এর আগে, গত ১ এপ্রিল দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে হামলায় দেশটির সিনিয়র সামরিক কর্মকর্তাসহ ১৩ জন নিহত হন। এর মধ্যে সিরিয়া ও লেবাননে ইরানের এলিট কুদস ফোর্সের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি ছিলেন। এ ঘটনায় প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর