বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

হামলায় হামাসের বিমান বাহিনীর প্রধান নিহত, দাবি ইসরাইলের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১২০ সময় দেখুন
হামলায় হামাসের বিমান বাহিনীর প্রধান নিহত, দাবি ইসরাইলের


আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিমান বাহিনীর নেতা মুরাদ আবু মুরাদ নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর হারেৎজ।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে গাজা উপত্যকায় হামাসের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এ সময় হামাসের বিমান বাহিনীর প্রধান মুরাদ আবু মুরাদ নিহত হয়েছেন।

আইডিএফ’র মতে, আবু মুরাদ গত শনিবার (৭ অক্টোবর) গাজা সীমান্তের কাছে ইসরায়েলিদের উপর হামলার জন্য ‘সন্ত্রাসীদের (হামাস যোদ্ধা) প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।’

এদিকে চলামান যুদ্ধে গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ১৯০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া সাত হাজার ৬৯৬ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এদিকে হামাসের হামলায় ১ হাজার ৩০০ অধিক ইসরাইলি নিহত ও ২ হাজার ৪০০ অধিক আহত হয়েছেন।

এর আগে, গত শনিবার (৭ অক্টোবর) হামাসের হামলার পর গাজা উপত্যকায় এসব সরবরাহ বন্ধ করে দেয় ইসরাইল। এদিন অকস্মিক ইসরাইলে রকেট হামলা শুরু করে হামাস। ফিলিস্তিনিদের উপর গত কয়েক দশক ধরে চালানো পাশবিকতার জবাব দিতে ইসরাইলের উপর এই হামলা চালাচ্ছে বলে জানিয়েছে হামাস।

আরও পড়ুন:

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর