বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

হামাসের রাজনৈতিক প্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১১২ সময় দেখুন
হামাসের রাজনৈতিক প্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহ’র সঙ্গে দেখা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান। গতকাল শনিবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় দিবাগত রাতে কাতারের রাজধানী দোহায় এই সাক্ষাৎ হয়। খবর আলজাজিরা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। হোসেইন আমিরাবদুল্লাহিয়ান বলেন, ‘যদি গাজায় ইসরাইলের যুদ্ধাপরাধ অব্যাহত থাকে, তাহলে এই অঞ্চলে যেকোনো সম্ভাবনার কল্পনা করা যেতে পারে। ইসরাইলের যুদ্ধাপরাধ বন্ধে তার প্রচেষ্টা অব্যাহত রাখবে ইরান।’

ইরানের শীর্ষ কূটনীতিক আরও বলেন, গাজায় ইসরায়েলি হামলা কীভাবে বন্ধ করা যায়, সে বিষয়ে আলোচনার জন্য তেহরান সব ইসলামি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের প্রস্তাব দিয়েছে।

ইসমাইল হানিয়াহকে উদ্ধৃত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, ইসলামিক সহযোগিতা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে হামাস ফিলিস্তিনিদের জন্য জোরালো সমর্থন আশা করে।

হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্য সফরে বের হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমিরাবদুল্লাহিয়ান। এর অগে ইরাক, লেবানন ও সিরিয়া সফর করেছিলেন তিনি।

আরও পড়ুন:

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর