বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৯

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪৩ সময় দেখুন


ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ৯৭৯ শিশু।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ২ শিশুর প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ৯৭৯ শিশুর মধ্যে নিশ্চিত হামে ১০৭ শিশু এবং সন্দেহজনক হামে ৮৭২ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ১৮৪ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৩৮৫ শিশু। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২০ হাজার ১৩৪ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৫ হাজার ৯৮০ রোগী।

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৮৮০ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৭৮২ জন এবং নিশ্চিত হামে ৯৮ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom