বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

হামের প্রাদুর্ভাবে জিম্বাবুয়েতে ১৫৭ শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৮৪ সময় দেখুন
হামের প্রাদুর্ভাবে জিম্বাবুয়েতে ১৫৭ শিশুর মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে হামের প্রাদুর্ভাবে ১৫৭ শিশু প্রাণ হারিয়েছে। এসব শিশুদের বেশির ভাগই হামের টিকা নেয়নি বলে জানিয়েছে দেশটির তথ্যমন্ত্রী মনিকা মুতসভাংওয়া। খবর এএফপি।

এ বিষয়ে মনিকা মুতসভাংওয়া বলেন, ১৫ আগস্ট পর্যন্ত অন্তত ২ হাজার ৫৬ শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৬৭ শিশু মারা গেছে। মৃতদের মধ্যে অধিকাংশ শিশুই হামের টিকা নেয়নি।

জিম্বাবুয়ের সরকার জানিয়েছে, হামের প্রদুর্ভাব রোধে শিশুদের টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। কর্মসূচি সফল করতে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করা হয়েছে।

এর আগে, গত সপ্তাহে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে জারি করা বিধিনিষেধ শিথিল করার পরে গির্জার সমাবেশগুলোকে হামের বিস্তারের জন্য দায়ী করেছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে গত এপ্রিলেই হামের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানায়, শিশুদের টিকাদানে কার্যক্রম বিলম্ব হওয়ার কারণে আফ্রিকায় প্রতিরোধযোগ্য এ রোগের প্রাদুর্ভাবের ঝুঁকির সম্মুখীন হচ্ছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর