বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :

হাসপাতালে বড় জানলা, সবুজ বাগান কমিয়ে দেয় রোগীর মানসিক উদ্বেগ, বলছে গবেষণা – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৭ সময় দেখুন
হাসপাতালে বড় জানলা, সবুজ বাগান কমিয়ে দেয় রোগীর মানসিক উদ্বেগ, বলছে গবেষণা – News18 Bangla


#নয়াদিল্লি: হাসপাতালে যাদের প্রায়শই নানান কারণে যেতে হয়, বা জীবনের একটা লম্বা সময় যাদের কাটাতে হয়েছে হাসপাতালে তাঁরা সকলেই জানেন কী ভয়ঙ্কর আবদ্ধ লাগে চারপাশটা। ওয়েটিং রুমের স্তব্ধতা, ফাঁকা করিডোরে রাতে অপেক্ষা করা বা শীতল অনুভূতিহীন একটা চত্বরে ডাক্তারের অপেক্ষাতে সময় কাটানো যে কতখানি দুঃসহ তা বলার অপেক্ষা রাখে না। রোগী এবং তাঁর সঙ্গের থাকা মানুষদের জন্য প্রচন্ড চাপে থাকা মনকে আরও ছটফটে করে দেয় হাসপাতালের পরিবেশ (Hoapital Conditions)। ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটির এক ল্যান্ডস্কেপ আর্কিটেকচার গবেষক এই সমস্যা কাটাতে সম্ভাব্য একটি সমাধানের পথ (Hospital In Park) বাতলেছেন। হাসপাতালেও প্রকৃতিকে মিশিয়ে দিলেই লঘু হবে মানসিক এই চাপের সময়কাল৷ শান জিয়াং পরিচালিত এই গবেষণায় দেখা গিয়েছে যে বড় হাসপাতালে প্রকৃতি খোলা জায়গা, সবুজ গাছ থাকলে তা আবদ্ধ পরিবেশকে (Hospital In Park) অনেকটাই মানবিক করে তুলতে পারে। রোগী, অপেক্ষমান আত্মীয় এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীদের চাপও (Mental Stress) কমাতে পারে৷ জিয়াংয়ের এই গবেষণা ‘হেলথ এনভায়রনমেন্টস রিসার্চ অ্যান্ড ডিজাইন জার্নালে’ প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন- বিছানা বা চেয়ার থেকে উঠে দাঁড়ালেই ঘোরাচ্ছে মাথা? সময় থাকতে সতর্ক হন!

ডেভিস কলেজ অফ এগ্রিকালচার, ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ডিজাইনের সহযোগী অধ্যাপক জিয়াং ভার্চুয়াল পরিবেশকে ব্যবহার করেছেন এই গবেষণায়। একটি দলের অংশগ্রহণকারীদের হাসপাতালের করিডোরের দেয়ালে বড় জানালা এবং প্রকৃতির দৃশ্য দেখানো হয়েছিল। উল্টোদিকে, দ্বিতীয় অংশগ্রহণকারী দলকে কোনও রকমের দিনের আলো বা প্রকৃতির দৃশ্যহীন কংক্রিটের শক্ত দেওয়াল দেখানো হয়েছিল। গ্রিনস্পেস দলের অংশগ্রহণকারীরা কম সময় ব্যবহার করেই পথ খোঁজার কাজটি সম্পূর্ণ করে। “পথ খোঁজার ক্ষেত্রে প্রকৃতি এবং ছোটো বাগান সহ জানালা বড় হাসপাতালের ক্লান্তিকর (Hospital In Park) দৃশ্যগুলিকে ভেঙে ফেলতে পারে,” বলেন জিয়াং।

সমীক্ষায় আরও জানা গিয়েছে যে গ্রিনস্পেস দলের অংশগ্রহণকারীদের মন মেজাজের অবস্থা, বিশেষ করে রাগ এবং বিভ্রান্তি ‘উল্লেখযোগ্যভাবে কমে’ গিয়েছিল৷ গবেষণায় আরও দেখা গিয়েছে, হাসপাতালের মূল করিডোর বা বিভাগীয় ইউনিটগুলির সংযোগস্থলের মতো গুরুত্বপূর্ণ জায়গাতে এক চিলতে সবুজ থাকলে তা মনোযোগ আকর্ষণ করে, পথ খুঁজে পেতে সাহায্য করে। এছাড়াও বাগান এবং গাছপালা মানুষের উপর শক্তিশালী থেরাপিউটিক প্রভাব ফেলে যায়।

আরও পড়ুন- সাধের দাড়িতে সারাক্ষণ চুলকানি? দাড়ি না কেটেই মুক্তি পেতে পারেন অস্বস্তি থেকে

“প্রকৃতি এবং গাছপালা মনের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের ক্লান্তি সরিয়ে মনকে প্রবল চাপের মধ্যেও শান্ত করতে পারে সবুজ”, বলেন জিয়াং। তিনি আরও জানান, ইউরোপ জুড়ে অনেক হাসপাতালই সফলভাবে ‘পার্কে হাসপাতাল’ (Hospital In Park) ধারণাটিকে ব্যবহার করছে। মার্কিন যুক্তরাষ্ট্রে, ক্যালিফোর্নিয়ার লুসিল প্যাকার্ড চিলড্রেনস হসপিটাল স্ট্যানফোর্ডের প্রতিটি রোগীর ঘরে প্যাটিওস এবং বড় জানালা রয়েছে। বেশিরভাগ কক্ষেই জানলা দিয়ে বড় বাগানের দৃশ্য দেখতে পান রোগীরা।

Published by:Madhurima Dutta

First published:

Tags: Hospital, Patient



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর