বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

হিজবুল্লাহর মিছিলে হামলায় নিহত ৬, গ্রেফতার ৯

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৩১৯ সময় দেখুন
হিজবুল্লাহর মিছিলে হামলায় নিহত ৬, গ্রেফতার ৯


আন্তর্জাতিক ডেস্ক

লেবাননের রাজধানী বৈরুতে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মিছিলে হামলা ও সংঘর্ষের ঘটনায় ছয় জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। এ ঘটনায় লেবানিজ সামরিক বাহিনী ৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার ৯ জনের মধ্যে একজন সিরিয়ার নাগরিক। উত্তপ্ত এই পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাত।

বিবিসি ও আল জাজিরার খবরে বলা হয়, গত বছর বৈরুত বন্দরে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল, সেই ঘটনার তদন্ত থেকে বিচারক তারেক বিতারের অপসারণের দাবিতে হিজবুল্লাহ বিক্ষোভ শুরু করে বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে। তারেক বিতারের বিরুদ্ধে তারা পক্ষপাতের অভিযোগ এনেছে। তাকে আমেরিকান দাস হিসেবেও অভিহিত করেছে। এক বছর পেরিয়ে গেলেও ২১৯ জনের প্রাণ কেড়ে নেওয়া ওই বিস্ফোরণের ঘটনার জন্য কাউকে অভিযুক্ত করা হয়নি।

বৃহস্পতিবার সকালে হিজবুল্লাহর সঙ্গে বিক্ষোভে যোগ দেয় রাজনৈতিক দল আমাল মুভমেন্টও। কালো পোশাক পরে বৈরুতের জাস্টিস প্যালেসের সামনে বিক্ষোভ করার সময়ই তাদের ওপর হামলা হয়। স্থানীয়রা বলছেন, এসময় আশপাশের একাধিক ভবন থেকে গুলির শব্দ পাওয়া গেছে। এর খুব অল্প সময়ের মধ্যেই সেখানে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত হন।

এ হামলার ঘটনায় হিজবুল্লাহ ডানপন্থি দল খ্রিষ্টান লেবানিজ ফোর্সেস পার্টিকে দায়ী করছে। তবে এই দলটির পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি। খ্রিষ্টান লেবানিজ ফোর্সেস পার্টির বিরুদ্ধে হিজবুল্লাহও সুনির্দিষ্ট কোনো তথ্যপ্রমাণ দেখাতে পারেনি।

লেবানিজ রেড ক্রিসেন্ট বলছে, হিজবুল্লাহর কর্মসূচিতে হামলার ঘটনায় কমপক্ষে ছয় জন মারা গেছেন। আহত হয়েছেন অনেকে। পরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে।

লেবাননের সেনাবাহিনী বিবৃতিতে বলছে, হামলা ও সংঘর্ষের খবর জানার পরপরই সেনাবাহিনী ঘটনাস্থলটি ঘিরে নিয়েছে। ঘটনাস্থল, এর আশপাশের এলাকা ও প্রবেশপথগুলোতে সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছে। রাস্তায় রাস্তায় শুরু হয়েছে সেনা টহল। একইসঙ্গে হামলায় জড়িতদের খুঁজে বের করতেও অভিযান চলছে। এরই মধ্যে ৯ জনকে আটকও করার তথ্য পাওয়া গেছে।

চলমান পরিস্থিতিতে শান্তি বজায় রাখতে সবার সহায়তা কামনা করে টুইট করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাত। তিনি বলেছেন, শহরকে শান্ত রাখতে সেনাবাহিনী মাঠে কাজ করছে। হামলাকারীদের আটকের পাশাপাশি বিচারের মুখোমুখি করার চেষ্টা চলছে।

এদিকে, লেবাননের এই সহিংস পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এক টুইটে সংস্থাটির বিশেষ সমন্বয়কারী জোয়ানা রোনেকা উদ্বেগ জানিয়ে লিখেছেন, এই মুহূর্তে সর্বোচ্চ সংযম দেখাতে হবে। পাশাপাশি দেশটিতে শান্তি পুনরুদ্ধার ও নাগরিকদের সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করতে হবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর