রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

হিলি বন্দরের আমদানি রফতানির সময় বৃদ্ধি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩২ সময় দেখুন
হিলি বন্দরের আমদানি রফতানির সময় বৃদ্ধি


হিলি, দিনাজপুর প্রতিনিধি:: ব্যবসায়ীদের অনুরোধে আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাড়ানো হয়েছে আমদানি-রফতানি বানিজ্য সময়। সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের এই তথ্য নিশ্চিত করেছেন।

দেশে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি হওয়ার কারণে সরকার বিভিন্ন সময় লকডাউন ঘোষণা করেন। এমতাবস্থায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রপ্তানির সময় কমিয়ে সকল কার্যক্রম স্বাভাবিক রেখেছিলেন বাংলাদেশ সরকার। তবে দেশে করোনাভাইরাসের প্রকোপ অনেকটাই কমে যাওয়ার কারণে ভারতের ব্যবসায়ীদের অনুরোধে আমদানি-রপ্তানির সময় বৃদ্ধি করা হয়েছে। ফলে হিলি স্থলবন্দরে বেড়েছে ভারতীয় পণ্যবাহী ট্রাকের সংখ্যা। শ্রমিকদের বেড়েছে কর্মচাঞ্চল্য। পুরোদমে বাণিজ্য শুরু হওয়াতে খুশি বন্দরের ব্যবসায়ীরা।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী জানান, করোনাভাইরাসের প্রকোপ কমতে শুরু করায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির সময় পূর্বের ন্যায় বৃদ্ধি করা হয়েছে। কাস্টমসের সকল কার্যক্রম শেষে আমরা বন্দর কর্তৃপক্ষ দ্রুত গতিতে পণ্য খালাস করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য সহযোগিতা করছি।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুনুর রশিদ জানান, এর আগে স্বাস্থ্যবিধি মেনে সময় কমিয়ে সকল কার্যক্রম সকাল ৬টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চালু রাখা হয়েছিল। এতে করে সেই সময় প্রতিদিন ৮০ থেকে ১০০টি ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করতো এবং বিকেল সাড়ে ৪টার মধ্যে পণ্য খালাস করে ভারতে ফেরত যেতো।

তিনি আরও জানান, সম্প্রতি ভারতের ব্যবসায়ীরা সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধ করে চিঠি দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আমদানি-রপ্তানির সময়সীমা ১ ঘন্টা বাড়িয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দেয়া হয়েছে। এখন এই বন্দরে প্রতিদিন ২০০ থেকে৩ শ টাক প্রবেশ করবে। সরকারের রাজস্ব আরও বাড়বে।

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর