শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

হিলি সীমান্ত পরিদর্শনে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রতিনিধি দল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১২৩ সময় দেখুন
হিলি সীমান্ত পরিদর্শনে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রতিনিধি দল


গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ::

ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) কোর্সের অংশ হিসেবে দিনাজপুরের হিলি স্থলবন্দর ও সীমান্ত এলাকা পরিদর্শন করলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর ২৬ সদস্যের একটি প্রতিনিধি দল।

সোমবার ( ৪ মার্চ) দুপুরে রিয়ার এডমিরাল জিয়াউল হক এর নেতৃত্বে ঢাকা ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রশিক্ষনার্থী দলটি হিলি স্থলবন্দরে পৌঁছালে বন্দর ও কাস্টমস কতৃপক্ষ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পানামা পোর্ট এর সভাকক্ষে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে বন্দরের আমদানি- রপ্তানি বানিজ্য কার্যক্রম,শুল্ক আহরনসহ বন্দরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত হন তাঁরা। এসময় সেখানে রংপুর কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার জিয়াউর রহমান, হিলি শুল্কস্টেশনের উপ-কমিশনার বায়জিদ হোসেন,পানামা হিলি পোর্টেরপরিচালক রফিকুল ইসলাম প্রিন্সসহ অনেকে উপস্থিত ছিলেন।

এরপর প্রতিনিধি দলটি হিলি সীমান্তের জিরো পয়েন্টে পরিদর্শনে যান। সেখানে দুইদেশের সীমান্ত রক্ষি বাহিনী-বিজিবি ও বিএসএফ সদস্যসহ তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। দুই দেশের মাঝে আমদানি রপ্তানিসহ দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার সম্পর্কে অবগত হন। পরে তারা বিজিবির হিলি আইসিপি ক্যাম্প পরিদর্শন করেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর