বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

হিলিতে গলায় ফাঁস দিয়ে মহিলার আত্মহত্যা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৬৭ সময় দেখুন


গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি  ( দিনাজপুর  ) প্রতিনিধি :: 

দিনাজপুরের হাকিমপুর হিলিতে নিজ শয়ন ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে সাদিয়া (২৫) নামের এক মহিলা আত্মহত্যা করেছে। ঘটনা স্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আত্মহত্যাকারী সাদিয়া পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে। তার স্বামীর নাম সাগর। স্বামীর সাথে সম্পর্ক ভালো না থাকায় এখানে একাই রুম ভাড়া নিয়ে থাকে বলে জানায় পুলিশ। 

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর তিনটার দিকে হিলি বাসস্ট্যান্ড সংলগ্ন মধ্যেবাসুদেবপুর এলাকার জনৈক টুলুর বাড়িতে ভাড়াটিয়া সাদিয়া নামের একজন মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, জনৈক টুলুর বাড়িতে প্রায় এক মাস পূর্বে সাদিয়া নামের এই মহিলা একাই রুম ভাড়া নিয়ে আছে।  তার একটি সন্তান আছে। শুক্রবার  দুপুরে তার প্রতিবেশী সাদিয়া খোঁজে আসলে তার ঘরের দরজা বন্ধ দেখে। পরে জানালা দিয়ে দেখতে পাড়ে ঘরের ভিতরে গলায় ফাঁস দিয়ে সাদিয়ার মরদেহ ঝুলে আছে। পরে থানা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে ঘরের দরজা ভেঙে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এবিষয়ে হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম জানান, হাকিমপুর হিলি পৌর শহরের মধ্যে বসুদেবপুর এলাকায় জনৈক টুলুর বাড়িতে এক মহিলার ঝুলন্ত মরদেহ রয়েছে। এমন সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হই। নিহতের ঘরের দরজা বন্ধ থাকায় স্থানীয় লোকজনদের সাথে নিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করি। পরে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা কারী সাদিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সাদিয়ার বাবার বাড়ি পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রাম। তার স্বামীর নাম সাগর। স্বামীর সাথে সম্পর্ক ভালো না থাকায় এক মাস পূর্বে এই মহিলা একাই রুম ভাড়া নিয়ে থাকে। সাদিয়ার একটি সন্তান আছে বাবার বাড়িতে থাকে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর