সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

হিলিতে পানিতে ডুবে নোমান বাবু’র মৃত্যু 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১১৮ সময় দেখুন
হিলিতে পানিতে ডুবে নোমান বাবু’র মৃত্যু 


গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::

দিনাজপুরের হাকিমপুর হিলিতে মা বাবার অজান্তে নিজ বাড়ির পার্শে গর্তের পানিতে ডুবে নোমান বাবু (১৫ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নোমান বাবু (১৫ মাস) পৌরসভার মুহাড়াপাড়া এলাকার হৃদয় হাসান ও নুরভানু দম্পতির একমাত্র ছেলে। 

সোমবার (১৭ এপ্রিল) বিকেল তিনটার দিকে হাকিমপুর হিলি পৌরসভার ১ নং ওয়ার্ড এর মুহাড়াপাড়া এলাকায় শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।

 আজ দুপুরে যোহর এর নামাজ পড়ে নোমান এর মা নুরভানু তার এক মাত্র ছেলেকে আদর করে কলা খাওয়ায়ে আঙ্গিনায় (উঠানে) খেলার জন্য নামিয়ে দেয়। এরপর হঠাৎ করে মা বাবার অজান্তে উঠানের উত্তর পাশে টিউবওয়েলর পানি জমা হওয়া ও ময়লা আবর্জনা ফেলার গর্তের পানিতে নোমান ডুবে যায়। কিছুক্ষন পরে নোমান এর মা তার ছেলেকে খোঁজতে শুরু করে এবং চিল্লাচিল্লি করলে আশপাশের লোকজন চলে আসে।

এরপর সবাই খোঁজতে শুরু করে। এক পর্যায়ে বাবা হৃদয় হাসান সন্দেহ জনক ভাবে ওই গর্তে নেমে ছেলেকে খুঁজতে থাকে। খোঁজা খুঁজির পরে নোমান এর মরদেহ তার বাবার পায়ে লেগে পানি থেকে ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজনরা নোমান বাবুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদ মাগরিব নোমান বাবুর দাফন কাজ সম্পূর্ণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর