রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

হিলিতে র‍্যালী আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১২৮ সময় দেখুন
হিলিতে র‍্যালী আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত


‘সবার জন্য মানসিক স্বাস্থ্য ও ভালো থাকার  হোক বৈশ্বিক অগ্রাধিকার” এই প্রতি পাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে পালিত হয়েছে বিশ্ব মানসিক দিবস।

স্বাস্থ ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আযোজনে আজ বুধবার সকাল ১০ টায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কুমার দাস এর নেতৃত্বে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালী্টি শহরের প্রধান-প্রাধান সড়ক প্রদক্ষিণ করে আবারো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়।

পরে সেখানে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্যরা মানসিক রোগের কুফল তুলে ধরে এই রোগ থেকে বাঁচতে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

এসময় মেডিক্যাল অফিসার ডাঃ সুলতান মাহামুদ হাসান, হুমায়ন কবির, রাকিব হাসান, কামরুর নাহার আজদী সহ অন্যরা উপস্থিত ছিলেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর