বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন সিনেটে বিল পাস Delhi Capitals cricketer accused of sexual relationship under false promise of marriage | Cricket News Gram Chikitsalay Season 2 Review: Amol Parashar’s Rural Drama Is Just What The Doctor Ordered | Reviews News জামায়াত কারো রক্তচক্ষুকে ভয় পায় না: শফিকুর রহমান

হিলিতে শিশু হত্যা মামলায় ৩ জনের সাজা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২৪১ সময় দেখুন
হিলিতে শিশু হত্যা মামলায় ৩ জনের সাজা


গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি:: 

 

শিশুকে অপহরণ করে হত্যা ও লাশ গুমের অপরাধে একজনকে যাবজ্জীবন ও দুজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক সিনিয়র জেলা জজ শরীফ উদ্দিন আহমেদ এই রায় প্রদান করেন।

ক্রাইম পেট্রল দেখে কম সময়ে বড়লোক হওয়ার জন্য চার বছর বয়সী শিশুকে অপহরণ, মুক্তিপণ আদায়ের জন্য হত্যা ও লাশ গুম করা হয় বলে জানা গেছে। 

রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড এবং বাকি দুই আসামিকে তিন হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক মাস করে কারাদণ্ডের আদেশ দেন আদালত।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন হাকিমপুর উপজেলার মুহাড়াপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে আব্দুস সালাম ওরফে সামিউল (২৫)। বাকি দুই আসামি হলেন সামিউলের পিতা আমজাদ হোসেন (৫৫) ও মা ছানোয়ারা বেগম (৪৫)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১১ এপ্রিল হাকিমপুর উপজেলার মুহাড়াপাড়া গ্রামের মামুনুর রশিদ আজাদের চার বছর বয়সী ছেলে আবতাহী আল রশিদকে অপহরণ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে শিশুটির পিতা হাকিমপুর মহিলা কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ আজাদ বিষয়টি পুলিশকে অবহিত করেন। পুলিশ প্রযুক্তির মাধ্যমে আসামি সামিউলকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় সামিউল পুলিশের জিজ্ঞাসাবাদে ক্রাইম পেট্রল দেখে অল্প সময়ে বড়লোক হওয়ার জন্য শিশু আবতাহীকে অপহরণ করে মুক্তিপণ দাবি ও শিশুকে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে ঘরের ছাদের মাচায় গুম করে রাখার বিষয়টি স্বীকার করেন।

পরে তার স্বীকারোক্তি মোতাবেক পুলিশ আসামির বাড়ির ছাদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় নিহত শিশুর পিতা বাদী হয়ে হাকিমপুর থানায় মামলা দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তৈয়বা বেগম বলেন, স্বাক্ষী-প্রমাণের ভিত্তিতে আমরা হত্যার বিষয়টি প্রমাণে সমর্থ হয়েছি। আমাদের চেষ্টা স্বার্থক হয়েছে, এই রায়ে আমরা খুশি।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শিশুটির পিতা মামুনুর রশিদ আজাদ। তিনি বলেন, এই রায়ে আমি খুশি। এমন রায়ের ফলে অন্য কেউ আর এমন অপরাধ করতে সাহস পাবে না।

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom