রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

হীরকজয়ন্তীতে নিবন্ধিত সব দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১১৮ সময় দেখুন
হীরকজয়ন্তীতে নিবন্ধিত সব দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: হীরকজয়ন্তীর অনুষ্ঠানে নিবন্ধিত সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা জানিয়েছেন। তিনি বলেন, কে প্রতিপক্ষ সেটা বিবেচ্য বিষয় নয়।

সোমবার (১০ জুন) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সংসদীয় আসনের এমপি এবং ঢাকার দুই সিটি মেয়রের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভারত সফর শেষে দেশে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভারত সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে, পরে বৈঠকের বিস্তারিত জানা যাবে।

হীরকজয়ন্তী উপলক্ষে দলের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে যখন প্রস্তুত হচ্ছি ঠিক এই সময় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। তাই
২১ তারিখে ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধু ভবন পর্যন্ত র‍্যালি হবে। ২৩ তারিখে বঙ্গবন্ধু ভবনের সামনে হীরকজয়ন্তীর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা।

২৩ তারিখ বিকেল তিনটায় আলোচনা সভা হবে সোহরাওর্য়াদী উদ্যানে। শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর রবীন্দ্র সরোবরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, হাতিরঝিলে নৌকা বাইচ, সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে সারাদেশের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও।

সারাবাংলা/এনআর/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর