রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

হেফাজতে ইসলাম রাজনীতি করবে না: হেফাজতের যুগ্ম মহাসচিব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৮৭ সময় দেখুন
হেফাজতে ইসলাম রাজনীতি করবে না: হেফাজতের যুগ্ম মহাসচিব


লক্ষ্মীপুর: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদি শক্তির মতো কোন শক্তি যাতে মথাছাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য হেফাজত অভিভাবকের ভূমিকা পালন করবে। কিন্তু হেফাজত অরাজনৈতিক থাকবে, রাজনীতি করবে না। এটা হেফাজতের সিদ্ধান্ত।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় হেফাজতে ইসলামের নতুন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হেফাজতে ইসলামকে নির্মূল করা যাবে না। আগামি দিনে হেফাজত বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে, এটাই হল হেফাজতের নীতি-আদর্শ এবং আল্লামা আহমদ শফীর স্বপ্ন।

তিনি বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থেকে এ দেশ থেকে ইসলামকে নির্মূল করতে চেয়েছে। এদেশের দেশপ্রেমিক, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক অস্তিত্বকে বিলুপ্ত করে দিতে চেয়েছে, সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করতে চেয়েছে। মসজিদ-মাদরাসা বন্ধ করে দিতে চেয়েছে। ওলামায়ে কেরামদের মিথ্যা মামলা দিয়ে জঙ্গী সন্ত্রাসী বানিয়ে জেলখানায় পুরে নির্যাতন নিপীড়ন করা হয়েছে।

হেফাজতে ইসলামের জেলা কমিটির উপদেষ্টা আবু তাহেরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হেফাজতে ইসলামের জেলা কমিটির সভাপতি মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, সাধারণ সম্পাদক নুরুল আমিন কাসেমী, সাংগঠনিক সম্পাদক হাফেজ জহিরুল ইসলাম ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী ফারুক হোসেন নুরনবীসহ অন্যান্যরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর