বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হ্যাট্রিক জয়ে ফের লন্ডনের মেয়র লুৎফর রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৭ মে, ২০২২
  • ২১৭ সময় দেখুন
হ্যাট্রিক জয়ে ফের লন্ডনের মেয়র লুৎফর রহমান


সারাবাংলা ডেস্ক

ঢাকা: পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচনে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমান। ভোট গণনা শেষে গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ক্যানারি ওয়ার্ফের ইস্ট উইন্টার গার্ডেনে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে সাবেক মেয়র বাংলাদেশি লুৎফুর রহমানকে বিজয়ী ঘোষণা করা হয়।

এ নিয়ে তৃতীয়বারের মতো বিশাল ব‌্যবধানে জয়ী হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশে জন্ম নেওয়া লুৎফুর রহমান।

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে ৪০ হাজার ৮০৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন লুৎফুর। য‌া মোট ভোটের ৫৪ দশমিক ৯ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দী লেবার পার্টির জন বিগস পেয়েছেন ৩৩ হাজার ৪৮৭ ভোট। লুৎফর রহমান ৭ হাজার ৩৯৭ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

গত বৃহস্পতিবার (৫মে) সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে রাত ১০টায় শেষ হয়। ভোট উৎসব উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। এবারের ভোটে দুই লক্ষ পাঁচ হাজার ভোটারের মধ্যে ৮৬ হাজার ৯ জন ভোটার ভোট দেন।

১৯৬৫ সালে সিলেটে জন্ম নেওয়া লুৎফুর রহমান ২০১০ ও ২০১৪ সালে দুবার সরাসরি ভোটে টাওয়ার হ‌্যামলেটস বারার মেয়র নির্বাচিত হন। কিন্তু ২০১৪ সালে দ্বিতীয়বার নির্বাচিত হলেও ২০১৫ সালে আদালতের রায় তাকে ক্ষমতা ছাড়তে হয়।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর