মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

১০ বছরেও দাম বাড়েনি এই তেলেভাজার! এখনও মূল্য সেই ষোলআনা! north dinajpur snacks seller has been selling telebhaja at rs one since last 10 years – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
১০ বছরেও দাম বাড়েনি এই তেলেভাজার! এখনও মূল্য সেই ষোলআনা! north dinajpur snacks seller has been selling telebhaja at rs one since last 10 years – News18 Bangla


পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুর: একসময় এক টাকায় কত কিছুই না পাওয়া যেত। তবে বর্তমানে মূল্য বৃদ্ধির বাজারে এসবই এখন যেন অতীত। দিন দিন ভোজ্য তেল এবং অন্যান্য সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় বেড়ে গিয়েছে চপের দাম। আগে দুই টাকা থেকে পাঁচ টাকাতেও বড় চপ পাওয়া যেত। তবে এখন সে সব চপের দাম বেড়ে হয়েছে ৫ টাকা থেকে ১০ টাকা। ফলে ইচ্ছে থাকলেও চপ খেতে এখন দু’বার ভাবতে হয় অনেককেই।

তবে এই সময়ে দাঁড়িয়েও আজ দশ বছর ধরে এক টাকায় তেলেভাজা বিক্রি করে মানুষের মন জয় করে নিচ্ছেন খোকন মণ্ডল। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের ঠাকুরবাড়ি এলাকার প্রত্যন্ত গ্রামের এই চপের দোকানে আজও মেলে ১ টাকায় তেলেভাজা। মূল্যবৃদ্ধির বাজারে জিনিসপত্রের দাম বাড়লেও খোকনবাবু তাঁর দোকানের তেলেভাজার দাম বাড়াননি। সন্ধ্যা হলেই খোকনবাবু কড়াইয়ে ঝমঝম করে ভেজে ফেলেন একের পর এক তেলেভাজা।

আরও পড়ুন : পুরনো ননস্টিক পাত্রে রান্না কিন্তু শরীরের জন্য মারাত্মক! কোন লক্ষণে বুঝবেন বাসন পাল্টানোর সময় এসেছে? জানুন

তিনি জানান লাভ তেমন না হলেও এই তেলেভাজা খুব বেশি বিক্রি হয়। সন্ধ্যা হতেই দূর দূর থেকে বহু মানুষ এই তেলেভাজা খেতে ভিড় জমান। দোকানে আসা মৌসুমী দেবনাথ জানান ‘‘এক টাকায় তেলেভাজা পাওয়া যায় এখানে। তাই রোজ আসি। একমাত্র এই দোকানে  এত কম দামে তেলেভাজা পাওয়া যায়।’’

বছরের পর বছর ধরে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে মাত্র এক টাকায় চপ! স্বাভাবিক ভাবেই খুশি এলাকার বাসিন্দারা। শুধু এলাকার বাসিন্দারাই নন, পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকেও মানুষ খোকনবাবুর দোকানে চপ কিনতে ভিড় জমান।

Published by:Arpita Roy Chowdhury

First published:

Tags: North Dinajpur



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর