রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

১০ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমোতি দিয়েছে কেসিসি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৫ সময় দেখুন
১০ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমোতি দিয়েছে কেসিসি


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

খুলনা: বিভাগীয় রোড মার্চ শেষে বিএনপিকে জিয়া হল চত্বরে (শিববাড়ি মোড়) ১০ শর্তে সমাবেশের অনুমোতি দিয়েছে খুলনা সিটি করপোরেশন। রোববার (২৪ সেপ্টেম্বর) কেসিসির এস্টেট অফিসারের সই করা অনুমতিপত্রে ১০ শর্তের কথা বলা হয়েছে।

শর্তগুলো হলো—

১. রাস্তা/চতুর ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই কেএমপি’র অনুমতি নিতে হবে। কেএমপি অনুমতি না দিলে কেসিসি’র এই অনুমতি বাতিল হবে।

২. অনুমোদিত রাস্তা ও রাস্তার মাঝে অবস্থিত ডিভাইডার বা বিউটিফিকেশন কোনরূপ বিনষ্ট/খোঁড়াখুঁড়ি করা যাবে না। এ জাতীয় কোনো ক্ষতি হলে তার ক্ষতিপূরণ দিতে হবে।

৩. জন উপদ্রব সৃষ্টি এবং জনসাধারণসহ যান চলাচলে বিঘ্ন ঘটে এমন কোন কর্মকাণ্ড করা যাবে না।

৪. অনুমোদিত স্থানে আইনবিরোধী, অশালীন ও অশোভন কোনো কর্মকাণ্ড করা যাবে না।

৫. সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

৬. বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে অনুষ্ঠান পরিচালনা করতে হবে। কোনো অবস্থাতেই জনসমাগমের কারণে সরকারের স্বাস্থ্য সুরক্ষা বিধি যাতে উপেক্ষিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

৭. নিজ উদ্যোগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৮. কারও ধর্মানুভূতিতে আঘাত লাগে এমন কাজ থেকে বিরত থাকতে হবে।

৯. অনুমতিপ্রাপ্ত স্থানের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

১০. অনুমোদিত স্থানে সরকার বা করপোরেশন বা জনস্বার্থের প্রয়োজনে প্রদত্ত অনুমতি বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এতে কোনো ওজর-আপত্তি গ্রহণযোগ্য হবে না।

এদিকে, বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, ঝিনাইদহ থেকে শুরু হয়ে মাগুরা-যশোর-নওয়াপাড়া-ফুলতলার ১৬০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে খুলনার জিয়া হল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিভাগের ৫ লাখ মানুষের জমায়েত হবে বলে আশা করছে দলটি। রোডমার্চকে ঘিরে বিএনপির ও অঙ্গ দলের নেতাকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছে। প্রস্তুতি সভা, পোস্টার সাঁটানো ও প্রচারপত্র বিতরণের কাজ চলছে।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর