শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

১১ দলের সংবাদ সম্মেলনে আসেনি ইসলামী আন্দোলন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮৯ সময় দেখুন
১১ দলের সংবাদ সম্মেলনে আসেনি ইসলামী আন্দোলন


ঢাকা: ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’র সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীসহ ১০টি দলের প্রতিনিধি উপস্থিত থাকলেও ঐক্যের অন্যতম শরিক ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেউ উপস্থিত ছিলেন না।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হয়।

এর আগে দুপুরে জামায়াতে ইসলামীর মগবাজার কার্যালয়ে ১০ দলের বৈঠকের পর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সাংবাদিকদের বলেছিলেন যে, রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১১ দলের সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। কিন্তু রাত ৯টার পরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীরের পক্ষে কেউ ছিলেন না।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘তারা নিজেদের নিয়ে আরও বোঝাপড়া করছেন। আমাদের সঙ্গে যোগাযোগ আছে। পরে আমাদের জানাবেন। আশা করি সামনের দিনে তারা আমাদের সঙ্গে আসবেন। জোট ভাঙবে না, জোট আছে। হয়তোবা কোনো একটি দল না থাকতে পারে।’

তিনি আরও বলেন, ‘এটি জোট নয়, নির্বাচনি সমঝোতা। এখন বলছি নির্বাচনি ঐক্য।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর