সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১১ পদে ৭৭ জনকে নিয়োগ দেবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১২০ সময় দেখুন


‎স্টাফ করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ১১:১০ | আপডেট: ৮ মে ২০২৫ ১১:২৩

ঢাকা: ‎১১ থেকে ২০তম গ্রেডে ১১ পদে ৭৭ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর।
‎
‎বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়ে চলবে আগামী ১২ জুন পর্যন্ত। সব পদে আবেদন করতে পারবেন পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলার স্থায়ী বাসিন্দারা।
‎
‎প্রতিষ্ঠানের নাম: কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর;
‎
‎১. পদের নাম: হিসাব রক্ষক-২
‎পদসংখ্যা: ১টি
‎বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
‎আবেদনের যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে
‎
‎২. পদের নাম: সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর
‎পদসংখ্যা: ১টি
‎বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
‎আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
‎
‎‎৩. পদের নাম: উচ্চমান সহকারী
‎পদসংখ্যা: ৯টি
‎বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
‎আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
‎
‎‎৪. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
‎পদসংখ্যা: ২টি
‎বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
‎আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
‎
‎৫. পদের নাম: ক্যাশিয়ার
‎পদসংখ্যা: ৩টি
‎বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
‎আবেদনের যোগ্যতা: স্নাতক ডিগ্রি থাকতে হবে
‎
‎৬. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
‎পদসংখ্যা: ১টি
‎বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
‎আবেদনের যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
‎
৭. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
‎পদসংখ্যা: ৬টি
‎বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
‎আবেদনের যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
‎
‎৮. পদের নাম: গাড়িচালক (ড্রাইভার)
‎পদসংখ্যা: ৪টি
‎বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
‎‎আবেদনের যোগ্যতা:
‎*জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
‎*বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে
‎
‎৯. পদের নাম: সিপাই
‎পদসংখ্যা: ৩৪টি
‎বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
‎আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
‎
‎১০. পদের নাম: ডেসপাচ রাইডার
‎পদসংখ্যা: ১টি
‎বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
‎‎আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
‎
‎১১. পদের নাম: অফিস সহায়ক
‎পদসংখ্যা: ১টি
‎বেতন: ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)
‎আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
‎
‎
প্রার্থীর বয়স (সব পদের ক্ষেত্রে):

১৮-৩২ বছর (১ মে ২০২৫ তারিখে);
‎
‎আবেদন:

‎আগ্রহী প্রার্থীরা https://rangpurvat.teletalk.com.bd/ এই ঠিকানায় গিয়ে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।
‎
‎আবেদন ফি:
‎
‎টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ২ থেকে ৮ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৯ থেকে ১১ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদের ক্ষেত্রে অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএেএসের মাধ্যমে জমা দিতে হবে;
‎
‎আবেদনের শেষ সময়:

আগামী ১২ জুন ২০২৫, বিকেল ৫টা

‎সারাবাংলা/এনএল/এমপি

চাকরি
চাকরির খবর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর