শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
CJP’s Abhijeet Dipke Attends Diljit Dosanjh’s Concert After ‘I’m An Artist’ Row: ‘Chota Bhai Samajh Ke Mitti Pao’ | Bollywood News Nemesis No. 1! Mitchell Santner scripts history, enters record books against India | Cricket News গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শনিবার চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন

১২ অক্টোবর থেকে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৬৫ সময় দেখুন
১২ অক্টোবর থেকে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু


ফরিদপুর: টাইফয়েড টিকাদান কর্মসূচি উপলক্ষ্যে ফরিদপুরে সাংবাদিকদের অংশগ্রহণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী এ কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় সিভিল সার্জন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টিকাদান কর্মসূচি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, সিভিল সার্জন মাহমুদুল হাসান, ইউনিসেফ এর বরিশাল বিভাগীয় প্রধান আনোয়ার হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা জানান, টিকাদান কর্মসূচিকে সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে প্রাইমারি, হাইস্কুলসহ মাদরাসার শিক্ষার্থীদের ১০০ শতাংশ শিশুদের টাইফয়েড টিকাদান কর্মসূচি সফল করতে পারলে অনেক বড় অর্জন হবে।

ফরিদপুরের নয়টি উপজেলায় পাঁচ লাখ ২৭ হাজার ৯৮৮ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

টাইফয়েড জ্বর ও এর ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের রক্ষা করতে সব শিশুকে টিকাকেন্দ্রে আনার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর