সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

১২ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২৯৬ সময় দেখুন
১২ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: উদ্ধার কাজ শেষে দীর্ঘ ১২ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (৩০ আগস্ট) বেলা ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে বলে নিশ্চিত করেছেন রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

এর আগে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় উথলী রেলস্টেশনে রোববার রাত ১২টা ৪০মিনিটের দিকে লুপ লাইন থেকে মেইন লাইনে যাওয়ার সময় তেলবাহী ট্রেনের ৫টি ওয়াগন লাইনচ্যুত হয়।এতে করে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

জানা যায়, খুলনা থেকে ৩০টি ডিজেলবোঝাই ওয়াগন নিয়ে ছেড়ে আসা নাটোরগামী ট্রেনটি উথলী রেলস্টেশনে ক্রসিংয়ের জন্য ২ নাম্বার লাইনে নেওয়া হয়। ক্রসিং শেষে যাত্রা শুরু করে মেইন লাইনে ওঠার সময় ঘটে এ দুর্ঘটনা। এ ঘটনার পর রাত থেকে পার্শ্ববর্তী রেলস্টেশন আনসারবাড়ি, সাবদালপুর, দর্শনায় আটকা পড়ে কয়েকটি ট্রেন। ফলে চরম দুর্ভোগে পড়েন সেই ট্রেনে আটকেপড়া যাত্রীরা।

পাকশী রেলওয়ে বিভাগীয় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, সকাল ৭টার দিকে রিলিফ ট্রেন এসে  উদ্ধার ও মেরামতের কাজ শুরু করে। বেলা ১১টায় উদ্ধারকাজ শেষ হয়। এর পর দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর