রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

১২৬ দিন পর করোনায় সর্বনিম্ন মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৮ সময় দেখুন
১২৬ দিন পর করোনায় সর্বনিম্ন মৃত্যু


ইউনাইটেড নিউজ২৪ ডেস্ক ::

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা চার মাস পর সর্বনিম্ন। এর আগে গত ২৬ মে ১৭ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। সে হিসাবে ১২৬ দিন পর সর্বনিম্ন মৃত্যু হলো। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৪৮৭ জনে।

১৭ জনের মধ্যে পুরুষ ১০ জন ও নারী সাতজন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৪ জন ও বেসরকারি হাসপাতালে তিনজনের মৃত্যু হয়। মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

এই সময়ে নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ১৭৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৫৫ হাজার ৫১ জন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৮২১টি ল্যাবরেটরিতে ২৮ হাজার ৫৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯৭ লাখ চার হাজার ৭২২টি।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর