সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

১৪ হাজার টাকার মধ্যেই ফ্লিপকার্টে iPhone SE, জেনে নিন বিশদে – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৭ সময় দেখুন
১৪ হাজার টাকার মধ্যেই ফ্লিপকার্টে iPhone SE, জেনে নিন বিশদে – News18 Bangla


iPhone SE Price Drop:  আইফোন-প্রেমীদের (iPhone) জন্য বিরাট বড় সুখবর। কারণ অবিশ্বাস্য কম দামে পাওয়া যাচ্ছে iPhone SE। জনপ্রিয় অনলাইন ই-কমার্স সংস্থা Flipkart ঘোষণা করেছে যে, তাদের কাছে প্রায় ২৬ শতাংশ কম দামে পাওয়া যাচ্ছে iPhone SE। iPhone SE-এর আসল দাম হল প্রায় ৩৯,৯০০ টাকা, কিন্তু জনপ্রিয় অনলাইন ই-কমার্স সংস্থা Flipkart-এ এই iPhone SE ফোন পাওয়া যাচ্ছে মাত্র ১৩,৭৯৯ টাকায়। এক নজরে দেখে নেওয়া যাক কীভাবে এত কম দামে পাওয়া যেতে পারে iPhone SE ফোন।

Flipkart-এ কম দামে পাওয়া যাবে iPhone SE ফোন –

iPhone SE-এর আসল দাম প্রায় ৩৯,৯০০ টাকা হলেও, Flipkart-এ iPhone SE পাওয়া যাচ্ছে প্রায় ২৯,৯৯৯ টাকায়। সুতরাং Flipkart-এ iPhone SE পাওয়া যাচ্ছে প্রায় ২৬ শতাংশ ছাড়ে। এর ফলে Flipkart-এ iPhone SE পাওয়া যাচ্ছে প্রায় ১০,৬০১ টাকা কমে। এছাড়াও আরও কয়েকটি উপায়ে Flipkart-এ iPhone SE পাওয়া যাচ্ছে প্রায় আরও কম দামে।

আরও পড়ুন – Samsung Galaxy Tab S8: ভারতে আসছে Samsung Galaxy-র নতুন S8 সিরিজের ট্যাব, দেখে নিন তার ফিচার!

Flipkart-এ কম দামে পাওয়া যাবে iPhone SE ফোন, এক্সচেঞ্জ অফারেও –

Flipkart-এ iPhone SE পাওয়া যাচ্ছে আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারে। এই এক্সচেঞ্জ অফারের মাধ্যমে Flipkart-এ iPhone SE-এর ওপরে পাওয়া যাচ্ছে প্রায় ১৫,৫০০ টাকার ছাড়। এই এক্সচেঞ্জ অফারের মাধ্যমে Flipkart এ iPhone SE পাওয়া যাচ্ছে প্রায় ১৩,৭৯৯ টাকায়।

Flipkart-এ কম দামে পাওয়া যাবে iPhone SE ফোন, রয়েছে ব্যাঙ্ক অফার –

যাঁদের Flipkart Axis ব্যাঙ্ক ক্রেডিট কার্ড রয়েছে তাঁরা iPhone SE ক্রয় করার ওপরে পেতে পারেন প্রায় ৫ শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক অফার। এছাড়া অন্যান্য ব্যাঙ্কের ক্ষেত্রে প্রায় ২০০ টাকার ছাড়, ইউপিআই ট্রানজাকশনের ক্ষেত্রে প্রায় ১০ শতাংশ ছাড় পাওয়া যেতে পারে।

আরও পড়ুন – iPhone 13-কে সত্যিই টেক্কা দিতে পারবে Samsung Galaxy S22? দেখে নিন তুলনা করে!

Flipkart-এ কম দামে পাওয়া যাবে iPhone SE ফোন, সঙ্গে ফ্রিবাইজ অফার –

Flipkart-এ iPhone SE ক্রয় করার ওপরে পাওয়া যাবে বিনামূল্যে হটস্টার সাবস্ক্রিপশন। এছাড়াও ফার্মইজি অ্যাপের ক্ষেত্রে প্রায় ২৫ শতাংশ ছাড় এবং ১০০ টাকার ক্যাশব্যাক অফার রয়েছে।

Flipkart-এ কম দামে পাওয়া যাবে iPhone SE ফোন, বিভিন্ন ধরনের মডেলেই –

Flipkart-এ iPhone SE-এর ১২৮ জিবি মডেল পাওয়া যাচ্ছে প্রায় ৩৫,২৯৯ টাকায়। প্রায় ২১ শতাংশ ছাড় দেওয়ার ফলে Flipkart-এ iPhone SE-এর ১২৮ জিবি মডেল পাওয়া যাচ্ছে প্রায় ৯৬০১ টাকা কমে। Flipkart-এ iPhone SE-এর ২৫৬ জিবি মডেল পাওয়া যাচ্ছে প্রায় ১৭ শতাংশ ছাড়ে ৪৫,২৯৯ টাকায়।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Apple, Flipkart, IPhone



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর