বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু Sarvesh Kushare scripts history, becomes first Indian to win silver in men’s high jump in Commonwealth Games | Commonwealth Games News চট্টগ্রামে এআই ব্যবহার করে নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার Top Ent News, July 27: Ram Kapoor Helped His Father Plan His Death; Delhi HC Orders Kala Hiran Teaser Removal | Bollywood News জুলাইয়ের সম্মিলিত চেতনা রাজনৈতিক ইতিহাসের মূল্যবান সম্পদ: রিজভী ভূঞাপুরে দেড় শতাধিক অবৈধ চায়না জাল জব্দ করে তা জন সম্মুখনে আগুনে পুড়িয়ে ধ্বংস ছাত্রকে মারধর করলো জুয়াড়ি ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪৬ জবির পরিবহন ব্যবস্থায় চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং সিস্টেম

১৬ ইমো হ্যাকার’কে আটক করেছে র‌্যাব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩৬১ সময় দেখুন
১৬ ইমো হ্যাকার’কে আটক করেছে র‌্যাব


ডেস্ক রিপোর্ট:: ইমো আইডি হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণামূলকভাবে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ১৬ জন ইমো হ্যাকারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (২৫ মে) নাটোরের লালপুর থেকে তাদের আটক করা হয়।

বুধবার (২৬ মে) র‌্যাব-৫ (রাজশাহী) এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল ২৫ মে সন্ধ্যা ৭টায় গোয়েন্দা তথ্যের ভিক্তিতে নাটোর জেলার লালপুর থানাধীন মোহরকয়া গ্রামে অভিযান চালিয়ে ১৬ জন ইমো হ্যাকারকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ৬টি মোবাইল ফোন, ১১টি সিমকার্ড ও দুইটা রাউটার জব্দ করা হয়।

আটকরা হলেন- মো. পাপ্পু আলী (১৯), মো. আজিম আলী (১৯), মো. অস্তর উদ্দিন বিন্নু (১৮), মো. স্বাধীন (১৮), মো. সজীব আলী (১৮)।

পরবর্তীতে আটকদের দেওয়া তথ্যমতে নাটোর জেলার লালপুর থানাধীন মোহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে মো. ফরিদ উদ্দিন (২৫), মো. রবিউল ইসলাম (২২), মো. মোহন সরকার (২২), মো. শাহপরান সরকার (২০), মো. আশিকুর রহমান বিন্টু (২২), মো. মহিন (২১), মো. শাহাবুল ইসলাম (৩৫), মো. রুবেল হোসেন (২৬), মো. আলম হোসেন (৩৭), মো. সিরাজুল ইসলাম (৩০) ও মো. নাজিম আলীকে (৩০) আটক করা হয।

এ সময় তাদের কাছে থেকে একটি ট্যাবলেট কম্পিউটার। সিমকার্ডসহ ২১টি মোবাইল ফোন, ৬টি গ্যাসলাইটার, ২ রোল অ্যালুমনিয়াম ফয়েল পেপার, নগদ এক হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ‘ইমো’ ব্যবহারকারীদের ইমো হ্যাক করে পরবর্তীতে ভিকটিমের পরিচিতজনদের কাছ থেকে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সাভির্সের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়।

র‌্যাব জানায়, মধ্যপ্রাচ্য প্রবাসীদের মধ্যে বেশিরভাগই দেশে তাদের স্বজনদের সাথে যোগাযোগ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো অ্যাপ ব্যাবহার করে থাকেন। এরই সুযোগে কিছু সংঘবদ্ধ হ্যাকার চক্রের সদস্যরা প্রবাসিদের এই ইমো অ্যাপের অ্যাকাউন্ট হ্যাক করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকদের বিরুদ্ধে নাটোর জেলার লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এ মামলা করা হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom