বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

১৭ হাজার প্রাচীন নিদর্শন ইরাকে ফিরিয়ে দিচ্ছে আমেরিকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩৫৩ সময় দেখুন
১৭ হাজার প্রাচীন নিদর্শন ইরাকে ফিরিয়ে দিচ্ছে আমেরিকা


আন্তর্জাতিক ডেস্ক

ইরাক থেকে লুট এবং পাচার হওয়া প্রায় ১৭ হাজার প্রাচীন নিদর্শন ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে মহাকাব্য গিলগামেশ লেখা সাড়ে তিন হাজার বছরের পুরনো মাটির মাটির ফলক।

২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের সেনা অভিযানের পর এ পর্যন্ত কয়েক লাখ প্রাচীন নিদর্শন হারিয়ে গেছে বলে দাবি করছে বাগদাদ। এসব প্রাচীন নিদর্শনের অধিকাংশই চোরাকারবারিরা বিদেশে পাচার করেছে এবং জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট ধ্বংস করে দিয়েছে। ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে মাত্র তিন বছরে ইরাকের কয়েক হাজার প্রাচীন নিদর্শন ও স্থাপন ধ্বংস করেছে এ জঙ্গি গোষ্ঠী।

সম্প্রতি ইরাকের সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে মার্কিন কর্তৃপক্ষ এক চুক্তি স্বাক্ষর করে। এর আওতায় ইরাক থেকে যেসব প্রাচীন নিদর্শন যুক্তরাষ্ট্রে গিয়েছে সেগুলো জব্দ করে ফিরিয়ে দিচ্ছে ওয়াশিংটন।

১৭ হাজার প্রাচীন নিদর্শন ইরাকে ফিরিয়ে দিচ্ছে আমেরিকা

ইরাকের সংস্কৃতিমন্ত্রী হাসান নাদিম এ ব্যাপারে বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্র সরকার কিছু প্রাচীন নিদর্শন জব্দ করে সেগুলো ইরাকি দূতাবাসে পাঠিয়েছে। মাটির ফলকে লেখা গিলগামিশ মহাকাব্য এর মধ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি আগামী মাসে ইরাকে পৌঁছবে।

রয়টার্সের খবরে জানা গেছে, মার্কিন কর্তৃপক্ষ ২০১৯ সালে গিলগামেশ মহাকাব্য লেখা মাটির ফলক জব্দ করে। সাড়ে তিন হাজার বছরের প্রাচীন এ নিদর্শন চোরাকারবারিরা আমেরিকায় বিক্রি করেছিল। পরে প্রাচীন এ মাটির ফলক ওকলাহোমার এক শিল্প ব্যবসায়ী নিলামে বিক্রি করেন। ওয়াশিংটন ডিসির এক যাদুঘর এটি কিনেছিলে। সম্প্রতি এ নিদর্শন ইরাকে ফিরিয়ে দেওয়ার আদেশ দেয় যুক্তরাষ্ট্রের একটি আদালত।

উল্লেখ্য, ২০০৩ সালে তৎকালীন স্বৈরাচার শাসক সাদ্দাম হোসেনকে উৎখাত করতে ইরাকে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। এর পর থেকেই বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার এই দেশের লাখো নিদর্শন হাতছাড়া বা ধ্বংস হতে থাকে। সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহায়তায় ইরাক এসব প্রাচীন নিদর্শন ফের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর