সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

১৮ আক্টোবর থেকে আবাসিক হল খুলছে হাবিপ্রবির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২৭৯ সময় দেখুন
১৮ আক্টোবর থেকে আবাসিক হল খুলছে হাবিপ্রবির


অলংকার গুপ্তা হাবিপ্রবি (দিনাজপুর) ::  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ১৮ আক্টোবর থেকে পর্যায়ক্রমে সব হল খুলে দেয়া হবে এবং সশরীরে ক্লাস শুরু হবে ২১ আক্টোবর থেকে। আগামীকাল (০৫ অক্টোবর, মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স রুমে ৫৮ তম একাডেমিক কাউন্সিলে ধাপে ধাপে হল খুলে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করা হয়েছে হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা শাখা থেকে। করোনা ভাইরাসের টিকা নেয়া সাপেক্ষে শিক্ষার্থীদেরকে হলে উঠতে দেয়া হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

একাডেমিক কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের হলগুলো পুনরায় খুলে দেয়ার ব্যাপারে জানতে চাইলে হাবিপ্রবির রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক বলেন, “১৮ অক্টোবর প্রথম দিনে খুলবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শেখ রাসেল হল। পরের দিন (১৯ অক্টোবর) খুলবে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও ডরমেটরি-২ হল এবং ২০ অক্টোবর খুলবে কবি সুফিয়া কামাল হল, তাজউদ্দিন আহমেদ হল ও আইভি রহমান হল।”

এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে জানানো হয়েছে, আগামী ১৮ অক্টোবর থেকে প্রথম দিকে ৩য়, ৪র্থ ও মাস্টার্সে অধ্যায়নরত শিক্ষার্থীরা হলে উঠতে পারবে (শর্তসাপেক্ষে) এবং পর্যায়ক্রমে সকল আবাসিক শিক্ষার্থীদেরকে হলে উঠানো হবে।

ডরমেটরি-২ হলের পরিসংখ্যান বিভাগের আবাসিক শিক্ষার্থী নাহিন হাসান পুনরায় হল খুলে দেয়ার অনুভূতি জানিয়ে বলেন, “দীর্ঘ ১৯ মাস পর যেহেতু পুনরায় হল খুলছে তাই এটা আমাদের জন্য অবশ্যই খুশির সংবাদ। অনেক দিন পর আবারও নিজের রুমে যাবো, বন্ধু-বান্ধবের সাথে দেখা হবে, সবমিলিয়ে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। আশা করি যথাসময়ে ক্লাস কার্যক্রম শুরু হবে এবং এতোদিন ধরে আমাদের যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো পুষিয়ে দেয়ার জন্য বিনীত অনুরোধ জানাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি।”

উল্লেখ্য, ১৮ মার্চ থেকে করোনা মহামারী পরিস্থিতির কারণে হাবিপ্রবির সকল হল সমূহ বন্ধ রাখা হয়েছিল। মহামারী পরিস্থিতির অবনতির কারণে হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত ক্রমান্বয়ে বাড়ানো হয়েছিল। শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেয়ার মাধ্যমে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর