বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

১৮ নভেম্বর ট্রাম্প-সৌদি প্রিন্সের বৈঠক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৮৪ সময় দেখুন
১৮ নভেম্বর ট্রাম্প-সৌদি প্রিন্সের বৈঠক


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী ১৮ নভেম্বর হোয়াইট হাউজে দাফতরিক সফরে যাচ্ছেন।

সোমবার (৩ নভেম্বর) হোয়াইট হাউজের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্স।

এই সফরটি এমন এক সময়ে হচ্ছে, যখন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবকে আব্রাহাম চুক্তিতে যুক্ত হওয়ার জন্য উৎসাহিত করছেন। এই চুক্তির মাধ্যমে ২০২০ সালে ট্রাম্প প্রশাসন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কোর সঙ্গে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ব্যবস্থা করেছিল।

ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতিষ্ঠার দিকে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সৌদি আরব এখনো এই চুক্তিতে যোগ দিতে দ্বিধাগ্রস্ত।

তবে রোববার প্রচারিত সিবিএস-এর অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘আমি বিশ্বাস করি সৌদিরা শেষ পর্যন্ত এই চুক্তিতে যোগ দেবে।’

ট্রাম্প এবং বিন সালমান একটি মার্কিন-সৌদি প্রতিরক্ষা চুক্তি নিয়েও আলোচনা করতে পারেন। ফাইনান্সিয়াল টাইমস দুই সপ্তাহ আগে জানিয়েছিল, আশা করা হচ্ছে বিন সালমানের এই সফরের সময় দুই দেশ এমন একটি চুক্তি সই করতে পারে।

সৌদিরা তাদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক গ্যারান্টি এবং আরও উন্নত মার্কিন অস্ত্রের সুবিধা চেয়েছে।

ট্রাম্প প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, ক্রাউন প্রিন্স এলে কিছু চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা চলছে, তবে এর বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি।

সৌদি আরব বহু দশক ধরে মার্কিন অস্ত্রের অন্যতম বৃহত্তম ক্রেতা এবং তেল সরবরাহ ও নিরাপত্তার বিনিময়ে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় আছে। গত মে মাসে ট্রাম্পের রিয়াদ সফরের সময়, যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে প্রায় ১৪২ বিলিয়ন ডলার মূল্যের একটি অস্ত্র প্যাকেজ বিক্রিতে সম্মত হয়েছিল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর