রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘২১০ জন ছাত্র-জনতা হত্যার দায় সরকারকে নিতে হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ১১৩ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সারা দেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে ৪ জন পোশাক শ্রমিক ইয়ামীন, রাসেল, জামান, শুভ শীলসহ ২১০ জন ছাত্র-জনতাকে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার এবং সহ সভাপ্রধান অঞ্জন দাস।

রোববার (২৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

একইসঙ্গে জিজ্ঞাসাবাদ বা রিমান্ডের নামে কিশোর হাসনাতুল ফায়েজকে ৭ দিনের রিমান্ড এবং কোটা আন্দোলনের ৫ জন সমন্বয়ককে ডিবি কার্যালয়ে আটক করা এবং নুরুল হক নুরসহ রাজনৈতিক নেতাকর্মীর উপর অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতদ্বয় বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে রেশ ধরে সারা দেশে যেভাবে হত্যাকাণ্ড চলেছে তার থেকে রেহাই পায়নি পোশাক শ্রমিকসহ দিন মজুর। প্রাণ হারিয়েছে ছাত্র ও ৪ থেকে ১০ বছরের শিশুরাও। বাংলাদেশের ইতিহাসে এইরকম হত্যাকাণ্ডের নজির ইতিপূর্বে দেখা যায়নি। সরকারকে এই হত্যার দায় নিতে হবে। দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে, সব তথ্য জনসম্মুখে আনতে হবে।’

আন্দোলনকারী এবং রাজনৈতিক নেতা-কর্মীদের গ্রেফতার, জিঙ্গাসাবাদ বা রিমান্ডের নামে যে নির্মম নির্যাতনের ঘটনা মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হচ্ছে সেই নির্যাতন অবিলম্বে বন্ধ করারও আহ্বান জানানো হয় বিবৃতিতে।

সারাবাংলা/জিএস/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর