
ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::
গত ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৩১ জন রোগী ভর্তি হয়েছে।
এরমধ্যে রাজধানী ঢাকায় ২৪ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৭ জন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ১৮৬ জন।
চলতি বছরে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২৭ হাজার ৯৫৯ জন ভর্তি হয়েছে। এবং জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৭ হাজার ৬৭২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।
ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬ টি হাসপাতালে ১১৪ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ৭২ জন ভর্তি রয়েছে। এপর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১০১ জন।