বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

২৪ সাংবাদিক খুন, কারাগারে বন্দি ২৯৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ২৩০ সময় দেখুন
২৪ সাংবাদিক খুন, কারাগারে বন্দি ২৯৩


আন্তর্জাতিক ডেস্ক

২০২১ সালে বিশ্বজুড়ে কারাবন্দি সাংবাদিকের সংখ্যা নতুন উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)।

সিপিজে তাদের সংবাদপত্রের স্বাধীনতা ও গণমাধ্যমের ওপর হামলা বিষয়ক বার্ষিক জরিপে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এমনটাই বলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

১ ডিসেম্বর পর্যন্ত হিসাবের ভিত্তিতে প্রকাশিত ওই প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে বন্দি সাংবাদিকের সংখ্যা ২৯৩ জন বলে উল্লেখ করা হয়েছে। ২০২০ সালের ডিসেম্বরে এ সংখ্যা ছিল ২৭৪।

এদিকে, পেশাগত দায়িত্ব পালন করতে অন্তত ২৪ সাংবাদিককে খুন হতে হয়েছে। ১৮ জন মারা গেছেন এমন পরিস্থিতিতে, যাতে তারা তাদের কাজের জন্যই ‘টার্গেটে’ পরিণত হয়েছিলন কিনা তা বোঝা মুশকিল।

বিভিন্ন দেশের সাংবাদিকদের কারাগারে যাওয়ার পেছনে ভিন্ন ভিন্ন কারণ থাকলেও রেকর্ড সংখ্যক সাংবাদিকের বন্দি থাকা মূলত বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা ও স্বাধীন সাংবাদিকদের নিয়ে অসহিষ্ণুতা বাড়ার প্রতিফলন, বলছে যুক্তরাষ্ট্রভিত্তিক এ অলাভজনক সংগঠন।

সিপিজের প্রধান নির্বাহী জোয়েল সিমন জানিয়েছেন, এ নিয়ে টানা ষষ্ঠ বছর বিশ্বজুড়ে রেকর্ডসংখ্যক সাংবাদিকের কারাবন্দি থাকার তথ্য রেকর্ড করল তারা।

অন্যদিকে, ১৯৯২ সাল থেকে সিপিজে বিশ্বজুড়ে কারাবন্দি সাংবাদিকদের সংখ্যা নিয়ে কাজ করছে; তখন থেকে এ পর্যন্ত কখনোই একসঙ্গে ২৯৩ সাংবাদিক বিশ্বের বিভিন্ন দেশে কারাবন্দি ছিল না, বলছে সংগঠনটি।

এ বছর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হওয়া সাংবাদিকদের মধ্যে আছেন রয়টার্সের আলোকচিত্রী দানিশ সিদ্দিকী ও গুস্তাভো সানচেজ ক্যাবরেরা। জুলাইয়ে আফগানিস্তানে তালেবান হামলায় মারা যান দানিশ, আগের মাসে মেক্সিকোতে ক্যাবরেরাকে গুলি করে হত্যা করা হয়।

সিপিজের হিসাব অনুযায়ী, চীন সবচেয়ে বেশি ৫০ সাংবাদিককে বন্দি করে রেখেছে, যা বিশ্বে সর্বোচ্চ। মিয়ানমারে বন্দি ২৬ সাংবাদিক, ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর থেকে চলা দমনপীড়নের অংশ হিসেবেই তাদেরকে আটকে রাখা হয়েছে। ২৫ সাংবাদিক বন্দি মিশরে, ভিয়েতনামে ২৩, বেলারুশে ১৯।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর