মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

২৪ হাজার বছর পর প্রাণ ফিরে পেল আণুবীক্ষণিক ডিলয়েড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩১১ সময় দেখুন
২৪ হাজার বছর পর প্রাণ ফিরে পেল আণুবীক্ষণিক ডিলয়েড


আন্তর্জাতিক ডেস্ক

২৪ হাজার বছর পর অনুকূল তাপমাত্রায় ফের প্রাণবন্ত হয়ে উঠেছে একটি আণুবীক্ষণিক জীব। উত্তর-পূর্ব সাইবেরিয়ার বিশাল চিরহিমায়িত (পার্মাফ্রস্ট) অঞ্চলে আণুবীক্ষণিক জীবটি হীমাঙ্কের নিচে তাপমাত্রায় বরফ হয়ে জমেছিলে এত বছর। বিজ্ঞানীরা উদ্ধারের পর প্রাণবন্ত হয়ে এটি পুনরুৎপাদনও শুরু করেছে।

রাশিয়ার বিজ্ঞানীরা সুদূর উত্তরের ইয়াকুটিয়ার অঞ্চল থেকে আণুবীক্ষণিক এ জীবটি উদ্ধার করেন। প্রাচীন এই জীবটির নাম ডিলয়েড রটিফার।

ডিলয়েড রটিফার নামের এ বহুকোষী জীবটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে মিঠাপানির আবাসে পাওয়া যায়। এটি চরম ঠাণ্ডা সহ্য করে টিকে থাকতে সক্ষম।

মাটির ৩ দশমিক ৫ মিটার গভীর থেকে সংগ্রহ একটি নমুনা থেকে এ প্রাণীটিকে উদ্ধার করা হয়। বিজ্ঞানীরা গবেষণা করে এর জীবনকাল ২৩ হাজার ৯৬০ থেকে ২৪ হাজার ৪৮৫ বছর বলে ধারণা করেন। প্রাণীটি নিয়ে গবেষণা প্রবন্ধ সম্প্রতি কারেন্ট বায়োলজি নামক সাময়িকীতে প্রকাশ হয়েছে।

ডিলয়েড রটিফার নিয়ে এর আগে করা কিছু গবেষণার পর বিজ্ঞানীরা বলেছিলেন, এগুলো হীমাঙ্কের ২০ ডিগ্রি সেলসিয়াস নিচে এক দশক পর্যন্ত টিকে থাকতে পারে। তবে এবারে পাওয়া প্রাণীটি বরফ হয়ে টিকে থাকার ক্ষেত্রে এ প্রজাতির পূর্বের সকল রেকর্ড ভেঙে দিলো।

যদিও হীমাঙ্কের নিচে টিকে থাকার দীর্ঘতম রেকর্ড এটি নয়। এর আগে নেমাটোড নামের একটি বহুকোষী আণুবীক্ষণিক জীবের সন্ধান পাওয়া গিয়েছিল, যেটি কিনা ঠাণ্ডায় জমে ৩০ হাজার বছর ধরে টিকেছিল।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom