সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

২৯ এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে Realme GT Neo 3, তার আগে জেনে নতুন স্মার্টফোনের নিন খুঁটিনাটি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২৫৪ সময় দেখুন
২৯ এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে Realme GT Neo 3, তার আগে জেনে নতুন স্মার্টফোনের নিন খুঁটিনাটি


#নয়াদিল্লি: দীর্ঘদিনের অপেক্ষার পর লঞ্চ করা হতে চলেছে Realme GT Neo 3 স্মার্টফোন। আগামী ২৯ এপ্রিল ভারতে লঞ্চ করা হতে চলেছে Realme-র নতুন স্মার্টফোন। উন্নত ও আধুনিক ফিচার সমৃদ্ধ এই ফোনটি লঞ্চ করার জন্য Realme ২৯ এপ্রিল ভারতীয় সময় বেলা সাড়ে ১২ টায় একটি ইভেন্টের আয়োজন করেছে। ১৫০ W ফাস্ট চার্জ এবং গেমিং ফোনের মতো ডিজাইন করা Realme GT Neo 3 ফোনে রয়েছে উন্নতমানের ক্যামেরা। এক নজরে দেখে নিন Realme GT Neo 3 ফোনের দাম-সহ নানা খুঁটিনাটি।


Realme GT Neo 3 ফোনের দাম (সম্ভাব্য) –


গত মাসেই চিনে লঞ্চ করা হয়েছে Realme GT Neo 3 ফোন। সেখানে Realme GT Neo 3 ফোনের দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় ২৪,০০০ টাকা থেকে ৩৩,৫০০ টাকা। এ বার ভারতে লঞ্চ করা হতে চলেছে Realme GT Neo 3 ফোন। মনে করা হচ্ছে ভারতে Realme GT Neo 3 ফোনের ৩১,৯৯৯ টাকা থেকে শুরু করে ৩৫,৯৯৯ টাকার মধ্যে হতে পারে।


Realme GT Neo 3 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন –


চিনে লঞ্চ করা হয়েছে Realme GT Neo 3 ফোন। সেই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে (FHD+ AMOLED)। Realme GT Neo 3 স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ চিপসেট (MediaTek Dimensity 8100 chipset) । Realme GT Neo 3 স্মার্টফোনে রয়েছে ৪,৫০০এমএএইচ (mAh) ব্যাটারি। Realme GT Neo 3 স্মার্টফোনে রয়েছে ১৫০ডাবলু (150W) ফাস্ট চার্জিং। এছাড়াও Realme GT Neo 3 স্মার্টফোনের অন্য মডেলে রয়েছে ৫,০০০এমএএইচ (mAh) ব্যাটারি। Realme GT Neo 3 স্মার্টফোনের এই মডেলে রয়েছে ৮০ডাবলু (80W) ফাস্ট চার্জিং।

আরও পড়ুন: করোনার মধ্যেই এবার নতুন আতঙ্ক ডেঙ্গু ! ধূপগুড়িতে দিন কাটছে ডেঙ্গু আতঙ্কে!


Realme GT Neo 3 ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। Realme GT Neo 3 ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সোনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি শুটার (Sony IMX766 Primary Shooter)। এ ছাড়াও Realme GT Neo 3 ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। Realme GT Neo 3 ফোনে রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এছাড়াও Realme GT Neo 3 ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেলফি তোলার জন্য।

Published by:Piya Banerjee

First published:

Tags: India, Realme gt neo 3



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর